কুমিল্লায় নির্বাচনী মাঠে অযোগ্য মঞ্জু মুন্সী ও গফুর ভুইয়া
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ১ জানুয়ারি ২০২৬ তারিখে এক গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী জনাব মন্জুরুল আহসান মুন্সী এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনে বিএনপি প্রার্থী জনাব আব্দুল গফুর ভুইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তবে একই আসনে বিএনপি’র অপর প্রার্থী জনাব মোবাশ্বের আলম ভুইয়া বৈধভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
এই রায়ের ফলে দেবিদ্বার ও নাঙ্গলকোট আসনে বিএনপি’র নির্বাচনী কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভুইয়া এখন একমাত্র বৈধ প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আদালতের এই আদেশ বিএনপি’র জন্য একটি বড় ধাক্কা হলেও এটি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনগত শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















