কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান।
এছাড়া সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসান-সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন,
“এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ইফতার কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের প্রত্যেকের উচিত ইফতারের নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা। সিএসই বিভাগের এ আয়োজনে এসে নিজ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুভূতি হচ্ছে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন,
“আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের এই আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে।”
ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ধর্মীয় মূল্যবোধকে আরও দৃঢ় করেছে।












