শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় পাঁচ সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ এএম
কুমিল্লায় পাঁচ সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার আয়োজন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় পাঁচটি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন এবং কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সহ-সভাপতি মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার অশোক বড়ুয়া, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা জমিনের সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল্লাহ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির, দৈনিক আমার দেশের প্রতিনিধি শাহ আলম শফি, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, দৈনিক কুমিল্লা মুক্ত কণ্ঠের সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাবের সদস্য শহিদুল্লাহ মিয়াজী, দৈনিক সমকালের প্রতিনিধি কামাল হোসেন, সাপ্তাহিক গোমতীর সম্পাদক মোবারক হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, ডিবিসির প্রতিনিধি নাসির উদ্দিন, ডেইলি স্টারের প্রতিনিধি খালিদ বিন নজরুল, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বাসসের দেলোয়ার হোসেন আকাঈদ, এনটিভির মাহফুজ নান্টু, দৈনিক কালবেলার প্রতিনিধি জহিরুল হক বাবু, দৈনিক কালের কণ্ঠের জাহিদ পাটোয়ারী, দৈনিক প্রথম আলোর আব্দুর রহমান, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি এন কে রিপন, সাধারণ সম্পাদক সাইফুল সুমন, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, দৈনিক নয়া দিগন্তের হাবিবুর রহমান, এখন টিভির মাসুদ আলম, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, গ্লোবাল টিভির প্রতিনিধি সাইফুদ্দিন রনি ও পলাশ, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা জার্নালের সম্পাদক আনোয়ার হোসেন, সমতট পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন দামাল, বাংলা টিভির আরিফ মজুমদার, মানব কণ্ঠের মাহবুব আলম আরিফ, চেতনায় একাত্তরের সম্পাদক মাইনুল হক স্বপন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মঈন নাসির খান রাফি, ভোরের কলামের সম্পাদক তৌহিদ মাহমুদ অপু, চায়না গার্ডেন রেস্টুরেন্টের পরিচালক সাইফুল্লাহ মনি, রাজনীতিবিদ মাসুম, ডাক প্রতিদিনের নুরুল ইসলাম ও একরাম, বার্তা বাজারের সুমন আহমেদ সোহান, কুমিল্লা ডাকের নির্বাহী সম্পাদক রুহুল আমিন সুমন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ, সাবেক সভাপতি মুসলেহ উদ্দিন, কুমিল্লা বেতারের আবু সুফিয়ান, নাগরিক টিভির প্রতিনিধি রুবেল মজুমদার, ইয়াসিন মিয়া, আজকের কুমিল্লার নাসরিন আক্তার হীরা, সাবিয়া সুলতানা, দৈনিক রূপসী বাংলার আয়েশা, ভোরের কাগজের লিয়া, সেলিনা আক্তার, এনসিপির নেত্রী ফারহা এমদাদ, অনন্যা, আজকের কুমিল্লার জুয়েল, বাগদাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান আলম আলমগীর কবির, জুয়েল খন্দকার, ডিবিসির ক্যামেরাম্যান বিপ্লব, চ্যানেল বাংলাদেশের বিএম মহিউদ্দিন, নয়া দিগন্তের ডিজিটাল প্রতিনিধি ফাহিম মুনতাসির, রূপসী বাংলার ফারুক আজম, আমোদের শরীফ, আজকের কুমিল্লার ইউশা, সাংবাদিক মাহিন, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার আলাউদ্দিন, তামিম, বাংলাদেশ সমাচারের সাফি, ব্যবসায়ী আলমগীর, ক্যামেরা পার্সন সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। মিলাদ পরিচালনা করেন সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস এবং মোনাজাত পরিচালনা করেন শহীদ উল্লাহ মিয়াজী।

মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পিএম
মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে থামছেই না কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার মহোৎসব। আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী মহলের আশ্রয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এই অবৈধ কার্যক্রম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ, বাইশগাঁও ইউনিয়নের দক্ষিণ মানরা, শাকতলা, রামদেবপুর, মনিপুর, শ্রীপুর, নয়নপুর, কমলপুরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের দীর্ঘ সারি দেখা যায়। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা ট্রাক্টরের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, কম দামে জমির মাটি কিনে তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে একটি সিন্ডিকেট। প্রতি ট্রাক্টর মাটি ৩০০ থেকে ৫০০ টাকায় কিনে ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকরা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে জমির উর্বরতা মারাত্মকভাবে কমে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, পাশের জমির মাটি কেটে নেওয়ায় তাদের জমিতে পানি জমে থাকছে না, আবার কোথাও নিচু জমিতে পানি নেমে যাচ্ছে। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই নিজের জমির মাটিও বিক্রি করতে রাজি হচ্ছেন।

স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, রাস্তায় মাটি পড়ে থাকায় যানবাহনের চাপে তা ধুলায় পরিণত হচ্ছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, জমির উপরিভাগের ৬ থেকে ১০ ইঞ্চি অংশে জৈব উপাদান থাকে, যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তর অপসারণ করলে জমির উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে হ্রাস পায়।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।” তবে স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই আবার শুরু হয় মাটি কাটা।

আইন অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২) এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে জড়িতদের সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড, পুনরাবৃত্তিতে ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি থানায় যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও অবহিত করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি ও রাস্তাঘাট রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হোক।

মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:০০ এএম
মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

 

পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেছেন, তার দায়ের করা একটি মামলার আসামি ও তাদের সহযোগী একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা ওয়ারেন্ট জারি, চাঁদা দাবি এবং ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভিযোগে বলা হয়, চক্রটি কখনো প্রশাসনের পরিচয়ে, কখনো ছদ্মবেশে নারী-পুরুষ মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, এ চক্র রাজনৈতিক ও ধর্মীয় পরিসরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায়। স্থানীয় জনগণের বাধার মুখে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে চাঁদা দাবির কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ এএম
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কাইঞ্জার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এমপি এম.এ. হান্নান আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজ্জম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ও হাজ্বী তারেক মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ২ হাজার ৫০০ মিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম.এ. হান্নান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং প্রায় ১০ হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

 

স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

×
Skip to toolbar