কুমিল্লা শিক্ষাবোর্ডে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা ও কর্মসূচি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানসূচির সূচনা করেন। এরপর বোর্ড আঙ্গিনা থেকে র্যালি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বোর্ড প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রীতি ভলিবল ম্যাচে অংশ নেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
বোর্ড মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর রুনা নাছরীন। প্রধান অতিথি ছিলেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন, কলেজ পরিদর্শক প্রফেসর নুরন্নবী আলম, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মোঃ তারিক মাহমুদ, উপ পরিচালক মোহাম্মদ শাহজাহান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কবির উদ্দিন আহমেদ, কর্মচারী সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক হেলালী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার।
বাদ জোহর বোর্ড জামে মসজিদে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


















