মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেল, সম্পাদক সৌরভ এবং সাংগঠনিক রাফি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:০৬ এএম
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেল, সম্পাদক সৌরভ এবং সাংগঠনিক রাফি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ এবং সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খাঁন রাফি।
সোমবার (১১ মে) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতুর তত্ত্বাবধানে এ কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সর্বসম্মতিতে নেতৃবৃন্দ নির্বাচিত হন।
কমিটির সহ-সভাপতি হয়েছেন তৌহিদ মাহমুদ অপু ও জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক সাকলাইন জোবায়ের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জবিউল্লাহ মাহিন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য হিসেবে ফারুক আজম ও মো. মাইন উদ্দিন নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি আগামী ১৭ মে থেকে দায়িত্ব গ্রহণ করবে।
এদিকে নির্বাচন কমিশনের দায়িত্বে আরও ছিলেন মাইনুল হক স্বপন, আশিকুর রহমান আশিক ও আলমগীর কবির।

চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪, নববধূকে অপহরণের চেষ্টা, আটক ১

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৫ পিএম
চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৪, নববধূকে অপহরণের চেষ্টা, আটক ১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এক নববধূকে অপহরণ করতে কিশোর গ্যাং সদস্যরা বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময়ে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নববধূকে অপহরণের চেষ্টা করলে স্বজনরা বাধা দিলে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে ৪ জনকে গুরুতর আহত করে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোছাইন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামে। এই ঘটনায় নববধূর শ্বশুর মাইন উদ্দিন মজুমদার বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, পাশ^বর্তী শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের কোব্বাত মিয়ার ছেলে আল-আমিনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে ওই এলাকাতে সক্রিয় রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক ব্যবসা করে আসছিলো। এলাকার বিভিন্ন পারিবারিক ঝামেলায় তারা একটি পক্ষ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, স্থানীয় স্কুল-মাদরাসার ছাত্রীদের উত্যাক্ত করাসহ নানান অপকর্ম ও অপরাধমূলক কর্মকান্ড করে আসছিলো। সম্প্রতি ওই কিশোর গ্যাং লিডার আল আমিন স্থানীয় গোপালনগর মাদরাসায় আসা-যাওয়ার পথে ইসরাত জাহান নামে এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ইসরাত তার প্রস্তাবে রাজী না হওয়ায় আল-আমিন প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করতে থাকে। ভুক্তভোগী ইসরাত জাহান ইউনিয়নের বসুয়ারা গ্রামের কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। এরই মধ্যে পারিবারিকভাবে সিদ্ধান্তের ভিত্তিতে গত ৯ মে (শুক্রবার) ইসরাত জাহানের সাথে কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামের মজুমদার বাড়ির সাকিব হোসেনের সাথে শরীয়াহ মোতাবেক সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে আল-আমিন ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে ১০-১৫ জন কিশোর গ্যাং সদস্য নিয়ে গত শুক্রবার রাতে মোটরসাইকেল ও হাইয়েস মাইক্রো নিয়ে অস্ত্রসস্ত্র সহ ইসরাত জাহানকে বাড়ি থেকে উঠিয়ে নেয়ার জন্য হামলা চালায়। ঐ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি মোটরসাইকেল ও দেশীয় কিছু অস্ত্র রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর গত শনিবার দুপুরে আনুষ্ঠানিকতা শেষে শ্বশুর বাড়িতে নেয়া হয় ইসরাত জাহানকে। এরপর রোববার রাতে কিশোর গ্যাং লিডার আল-আমিনের নেতৃত্বে একটি হাইয়েস মাইক্রোবাসযোগে কিশোর গ্যাংয়ের ১০-১২ জন সদস্য ইসরাতের শ্বশুর বাড়িতে কাতালিয়া গ্রামে হামলা চালায়। এ সময় তারা ইসরাত জাহানকে অপহরণ করার চেষ্টা করে। এতে ইসরাতের শ্বশুর মাঈন উদ্দিন মজুমদার, শ্বাশুড়ী নুরজাহান বেগম ও দেবর মো. সায়মন বাধা দিলে হামলাকারীরা তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাদের শোর-চিৎকার শুনে এলাকাবাসী একত্রিত হয়ে হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ভুক্তভোগীদের পরিবার সোমবার রাতে কিশোর গ্যাং লিডার আল-আমিনকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখপূর্বক মোট ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামী আবদুল কুদ্দুসকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শুভ্রের দায়ের করা মামলায় নতুন মোড়, শনাক্ত আরও আসামি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:১৯ পিএম
শুভ্রের দায়ের করা মামলায় নতুন মোড়, শনাক্ত আরও আসামি

কুমিল্লায় সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা একাধিক মামলার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। একই সঙ্গে চলমান অপরাধ কর্মকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন সাধারণ মানুষ।
জানা যায়, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা এফআইআর/জি আর-৪১ (৮৫০)/২৪, তারিখ ১৪ নভেম্বর ২০২৪ (চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সরকার পরিচালিত মামলা) এবং জি আর-৫১ (৮১২)/২৫, তারিখ ১৬ অক্টোবর ২০২৫ (দস্যুতা সংক্রান্ত মামলা)-এর তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অজ্ঞাতনামা চার সহযোগী আসামিকে শনাক্ত করেছে।
অভিযোগে বলা হয়েছে, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণা ও জালিয়াতি করে আসছে। এমনকি ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, অপহরণের চেষ্টা এবং মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটেছে। চাঁদার টাকা না পেলে পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। তবে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে কয়েকটি ঘটনায় আসামিরা পালিয়ে যায়।
এছাড়া ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার, সাইবার বুলিং এবং মানহানির অভিযোগও উঠেছে। এসব ঘটনায় তিনি আদালতে পৃথক মানহানির মামলাও দায়ের করেছেন।
এদিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ দায়ের করা সিআর মামলা নং-৬১৫/২৫ (তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) আদালত আমলে নিয়ে দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৬৫, ৪২০, ৫০০, ৫১১, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মানবাধিকার বিষয়ক একটি পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, “ঘটনাগুলোর পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশলে অপরাধ সংঘটিত হচ্ছে—কখনো ছিনতাই, কখনো সাইবার অপরাধ, আবার কখনো ভুয়া পরিচয়ে প্রতারণা। বিষয়টি গভীরভাবে তদন্ত করা জরুরি।”
তিনি আরও বলেন, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনাগুলোর ধারাবাহিক বিশ্লেষণ করে মূল অপরাধীদের শনাক্ত করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, “মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা জি আর মামলা, জিডি ও অন্যান্য অভিযোগ তদন্তাধীন রয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনা না গেলে এ ধরনের অপরাধ আরও বিস্তার লাভ করতে পারে। তাই প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

নাসিরনগরের হরিপুরে উন্নয়ন কাজে আলোচনায় ইউপি সদস্য সুজন পাঠান

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩৭ এএম
নাসিরনগরের হরিপুরে উন্নয়ন কাজে আলোচনায় ইউপি সদস্য সুজন পাঠান

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সুজন পাঠান নিজস্ব অর্থায়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে এলাকায় প্রশংসিত হয়েছেন। রাস্তা উন্নয়ন গভীর নলকূপ স্থাপন সিসি ক্যামেরা ও ওয়াইফাই সংযোগের মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

 

সুজন পাঠান রাজনৈতিকভাবে সুপরিচিত পরিবারের সন্তান। তার বাবা জামাল পাঠান হরিপুর ইউনিয়নের দুইবারের জনপ্রিয় ইউপি সদস্য ছিলেন। বাবার দেখানো পথ অনুসরণ করে সুজন পাঠানও সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

নিজস্ব অর্থায়নে তিনি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হরিপুর পাঠানবাড়ি ব্রিজ থেকে আশিক মেম্বারের বাড়ি পর্যন্ত বিল্লাল পাঠানের বাড়ি থেকে জালাল পাঠানের বাড়ি পর্যন্ত পাঠানবাড়ি মসজিদ থেকে আলী আকবর মিয়ার বাড়ি পর্যন্ত কোনাবাড়ি ব্রিজ থেকে সৈয়দ মেম্বারের বাড়ি পর্যন্ত জারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খরসু মিয়ার বাড়ি পর্যন্ত মুস্তাফিজের বাড়ি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত।

 

এছাড়া জারুয়া শংকরাদহ আলিয়ারা ও হরিপুর এলাকায় গভীর নলকূপ স্থাপন শংকরাদহ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন হরিপুর পাঠানবাড়ি জারুয়া ও শংকরাদহ এলাকায় ওয়াইফাই সংযোগ স্থাপন করেছেন। পাশাপাশি হরিণবেড় নরহা ও রুস্তমপুর এলাকায় উন্নয়ন কাজ চলমান রয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান ব্যক্তিগত অর্থ ব্যয়ে এভাবে জনকল্যাণমূলক কাজ করা বর্তমান সময়ে খুবই বিরল। সুজন পাঠানের সততা জনসম্পৃক্ততা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে হরিপুর ইউনিয়নের একটি বড় অংশ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

 

এলাকাবাসীর বিশ্বাস জনগণের সমর্থন পেলে সুজন পাঠান পুরো ইউনিয়নের উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করে হরিপুরকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করতে সক্ষম হবেন।

×
Skip to toolbar