মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

গণপিটুনিতে আবারো ডাকাত সদস্য নিহত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৯:৩১ পিএম
গণপিটুনিতে আবারো ডাকাত সদস্য নিহত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে জামাল ওরফে সোহেল (৩১) নামে আরেক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাবুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সদস্য জামাল ওরফে সোহেল পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের মতিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে বাবুটিপাড়া গ্রামের মাহাবুব মিয়ার বাড়িতে একটি ডাকাত দল হানা দেয়। এ সময় বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ডাকাত ধরা পড়েছে এমন শোর-চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদলকে প্রতিহত করার চেষ্টা করে।

এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে গেলেও জামাল ওরফে সোহেল জনতার হাতে ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ডাকাত সদস্য জামাল ওরফে সোহেল নিহত হয়।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গণপিটুনিতে নিহত জামাল ওরফে সোহেল একজন পেশাদার ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি দিবাগত শুক্রবার মধ্যরাতে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে শ^শুরের ঘর থেকে শ্যালক দুলাভাইকে টেনে হিছড়ে বের করে আনে।

তখন গণপিটুনি দিয়ে কাজিয়াতল গ্রামের আবদুস ছালামের ছেলে নুরু মিয়া ও পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনকে হত্যার করে।

তবে ওই নিহতরা ডাকাত কিনা সেটি কোন সূত্রে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার

কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:০৩ এএম
কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত এফআইআর/জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছেন আদালত।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার পাশাপাশি তাদের সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং বিচারিক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন না ঘটানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে আসামিরা পুনরায় পরিকল্পিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ পাঠান।
অন্যদিকে, সংশ্লিষ্ট আসামি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) চলমান রয়েছে। ওই মামলায়ও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, উভয় মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের আওতাভুক্ত। তদন্ত কর্মকর্তাদের দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন আদালতের নির্দেশ অমান্য করে অপরাধ বা ষড়যন্ত্রে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এদিকে, মামলাসংক্রান্ত জটিলতা ও অভিযোগের বিষয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারও বিষয়টি আমলে নেয়। অতিরিক্ত ডিআইজি (ডি অ্যান্ড পিএস) ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার, কুমিল্লা উক্ত আদেশ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
বাদী মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, আসামিরা ধারাবাহিকভাবে অপরাধ চালিয়ে যাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০২ পিএম
চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ০১:০৫ মিনিটের দিকে আমার নেতৃত্বে উপপরিদর্শক শিশির ঘোষ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলাশ্বর এলাকায় ঢাকামুখী মহাসড়কের পালকী সিনেমা হলের সামনে অভিযান চালায়। এ সময় জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেতবাড়ি) এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের সর্বমোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ০৩:২০ মিনিটে মুরাদনগর থানাধীন বাবুটিপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় চান্দিনা থানা পুলিশ।

×
Skip to toolbar