সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

বরুড়ায় অস্ত্র-গুলিসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৯:৪৮ পিএম
বরুড়ায় অস্ত্র-গুলিসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার বরুড়ায় ২১ মামলার আসামি মনিরকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ৩০ মার্চ থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহাম্মেদ, এস আই আলী মর্তুজা, এসআই উত্তম কুমার, এএসআই মতিউর রহমান, এএসআই আ: মোতালেব ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে বরুড়া থানাধীন ৬ নং চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের দক্ষিণ পাশে মুড়িয়ারা গামী মাটির রাস্তার মাথা হইতে মো: মনির হোসেন প্রকাশ মনির ডাকাত (৩৮) পিতা মৃত আব্দুল মমিন ডাকাত গ্রাম: ঝলম (মোল্লাবাড়ি) থানা- বরুড়া, জেলা: কুমিল্লাকে ০১ টি দেশীয় তৈরী পাইপ গান ও ০২ রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়।

সে দীর্ঘদিন যাবত বরুড়া থানার ঝলম ও চিতড্ডা ইউনিয়ন সহ আশপাশের এলাকায় সন্ত্রাসী, ডাকাতি, দস্যুতা, ছিনতাই সহ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছে। সে বরুড়া থানার ডাকাতি, সন্ত্রাসী, দস্যুতা, মাদক ও অন্যান্য ২১ টি মামলার এজাহার নামীয় আসামি। তার নামে বরুড়া থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মুলতবী আছে। কুখ্যাত মনির হোসেন প্রকাশ মনির ডাকাত গ্রেপ্তারে ঝলম ও চিতড্ডা ইউনিয়নের জনমনে স্বস্তি ফিরে এসেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, মনির ডাকাত কে গ্রেফতারে পুলিশের এটি সফলতা। বরুড়া থানা আইনশৃঙ্খলা রক্ষার জন্য সকল পদক্ষেপ নেওয়া হবে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar