কুবিতে ‘বন্ধু’র ইফতার মাহফিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) প্রশাসনিক ভবনের ৪১১নং রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মডারেটর সাইদুল আল-আমিন, সংগঠনটির উপদেষ্টা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, ফার্মেসি বিভাগের প্রভাষক বিদ্যুৎ কুমার সরকার, সংগঠনটির সাবেক সভাপতি রাসেল আহমেদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহবাজ ইব্রাহীম সানি, মামুন, প্রতিষ্ঠাকালীন সদস্য মোজাম্মেল হক সজীব, বর্তমান সভাপতি আব্দুল্লাহিল মারুফ, সাধারণ সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ‘বন্ধু’ কুবি’র সদস্যরা।
উল্লেখ্য, ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন।













