সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় যুবদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৪:১৪ পিএম
কুমিল্লায় যুবদলের কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

কমিটি ঘোষণার পরদিন ও বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বঞ্চিতরা।

মিছিল শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বক্তব্যে কুমিল্লা মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, সাংগঠনিক নিয়মানুযায়ী একই ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবেন না।

কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক দল নেতাকে মহানগর যুবদলের সদস্য সচিব করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের (কুমিল্লা বিভাগ) সহ-সভাপতিকে দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে।

এটি সাংগঠনিক নিয়মের পরিপন্থী। যারা জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারা পদ বঞ্চিত হয়েছেন। আন্দোলনমুখী বছরে কুমিল্লার মতো জেলায় এমন কমিটি গঠন দুঃখজনক।
মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি মঞ্জরুল আলম রুবেল বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অনুরোধ করব, টুকুকে যুবদলের সভাপতি থেকে অব্যাহতি দিন। তিনি অবৈধ সুবিধা নিয়ে এমন কমিটি করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিল করা হোক।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস পাটোয়ারী, হাজি মোহাম্মদ সেলিম, ইশতিয়াক আহমেদ বিপু, জহিরুল ইসলাম, কবির হোসেন, আবু বকর সিদ্দিক শিল্পী, অ্যাডভোকেট টিপু, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আলম রুবেল, সহ-সভাপতি গাজী রাসেল, শামসুল আলম টিপু, আরমান আলী, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোবারক হোসেন, কাজী মুজিবুর রহমানসহ অন্যান্যরা।

সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক বলেন, বিএনপি বড় দল। এখানে কমিটি হলে সবাই সন্তুষ্ট থাকবে না, এটিই স্বাভাবিক। কয়েকদিন পর সবার রাগ ভেঙে যাবে।

গত ১ মে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব করা হয় রোমান হাসানকে। দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক করা হয় মো.আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব ও সদস্য সচিব করা হয় ফরিদ উদ্দিন শিপলুকে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar