রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে খুন হন কুদ্দুস দুই ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৮:৪১ পিএম
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে খুন হন কুদ্দুস দুই ঘাতক আটক
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২কুমিল্লায় শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিটি। গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লা শহরের শুভপুর এলাকার মৃত মালু মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩১) এবং একই এলাকার আলী হোসেনের পুত্র মামুন (৪২)। শুক্রবার (২৬ মে) দুপুরে দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান। গ্রেফতার আসামিদের প্রাথমিক স্বীকারোক্তির বরাতে পুলিশ বলছে- খুন হওয়া আবদুল কুদ্দুসের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিলো প্রধান আসামি সোহাগ। সেই পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহাগের ছুরিকাঘাতে মারা যান আবদুল কুদ্দুস।


এর আগে গত বুধবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে নগরীর টিক্কারচর এলাকায় শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে আবদুল কুদ্দুসকে (৩৫) হত্যা করা হয়। নিহত কুদ্দুস কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক। তিন বছর বয়সী তার একটি কন্যা শিশু রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কুদ্দুস কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় তার শ্বশুরবাড়িতে ছিলেন। এ সময় শুভপুরের সোহাগ নামের এক ছেলে শ্বশুরবাড়ি থেকে কুদ্দুসকে ডেকে আনে। পরে কুদ্দুস, সোহাগ ও সাগরসহ তিনজন দোকানে চা পান করতে করতে সোহাগ কুদ্দুসের কাছে তার পাওনা ১০ হাজার টাকা চায়। এ সময় কুদ্দুস সোহাগকে ২০০ টাকা দেয়। কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোহাগ তার সাথে থাকা ছুরি দিয়ে কুদ্দুসকে আঘাত করে। এরপর স্থানীয়রা কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত কুদ্দুসের স্ত্রী রুমা আক্তার অভিযুক্ত সোহাগ ও মামুনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কোতয়ালী থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য এবং প্রযুক্তির সহায়তায় ২৫ মে রাতে জেলার দেবিদ্বার উপজেলার বারেরা এলাকা থেকে সোহাগ মিয়া এবং মামুনকে গ্রেফতার করে। পরে তাদের তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি টিক্কারচর ঈদগাহ মাঠের উত্তর-পশ্চিম কোণে গোমতী নদীর পাড়ে ঝোপঝাড়ের ভেতর থেকে উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতার সোহাগ মিয়ার বিরুদ্ধে ৮টি এবং মামুনের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন আছে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar