রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ড কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৩:২৩ পিএম
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ড কমিটি অনুমোদন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ডের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গত সোমবার (৪ নবেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নতুন কমিটিগুলো অনুমোদন দেয়া হয়।

 গতকাল  (সোমবার) রাতে গণমাধ্যমে পাঠানো দলের উপ-দপ্তর সম্পাদক নাঈমুল হক হিমেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত ১ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মহানগর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয় । ২৭ টি ওয়ার্ডে ৬৯ সদস্য বিশিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছেন, ১নং ওয়ার্ড জয়নাল আবেদীন জনি সভাপতি ও মোস্তাক আহম্মেদ মোহন সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড নজরুল হক মঞ্জু সভাপতি ও আবদুল হামিদ সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড মোঃ ফয়েজ আহমেদ সভাপতি ও হাজী মুরাদ মিয়া সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড মিজানুর রহমান তালুকদার সভাপতি ও কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড সৈয়দ হাছির আহমেদ নাঈম সভাপতি ও সাবেক কাউন্সিলর এ কে সামাদ সাগর সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম সভাপতি ও কাজী হাসান ইমাম সাগর সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শাহালম খান সভাপতি ও এম এ হাসান খান সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড এ এস এম মিজানুর রহমান ইরান সভাপতি ও অতিরিক্ত পিপি এডভোকেট রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড আব্দুল জলিল সভাপতি ও শফিউল আজম স্বপন সাধারণ সম্পাদক, ১০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন আহম্মেদ সভাপতি ও কাউন্সিলর মঞ্জুর কাদের মনি সাধারণ সম্পাদক, ১১নং ওয়ার্ড আব্দুল কুদ্দুস সভাপতি ও আব্দুল কাইয়ুম ফারুক সাধারণ সম্পাদক, ১২নং ওয়ার্ড রেজাউল করিম ভুলু সভাপতি ও কাজী আবুল হোসেন সাধারণ সম্পাদক, ১৩নং ওয়ার্ড গিয়াস উদ্দিন কাউছার সভাপতি ও সাবেক কাউন্সিলর কাইয়ুম খান বাবুল সাধারণ সম্পাদক, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ হাসেম সভাপতি ও আজিজুল হক আজাদ সাধারণ সম্পাদক, ১৫নং ওয়ার্ড মীর মোঃ আজমীর হোসেন সভাপতি ও মো: হুমায়ুন কবির সাধারণ সম্পাদক, ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার হোসেন সভাপতি ও সোহরাব হোসেন খান বাবর সাধারণ সম্পাদক, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ সভাপতি ও মোঃ হানিফ মিয়া সাধারণ সম্পাদক, ১৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী আফসান মিয়া সভাপতি ও কাউন্সিলর এডভোকেট শওকত আকবর সাধারণ সম্পাদক, ১৯নং ওয়ার্ড শাহিন আহম্মেদ সভাপতি ও অধ্যাপক মো: মহসীনুল হাসান সাধারণ সম্পাদক, ২০নং ওয়ার্ড আলহাজ্ব মো: আব্দুল অহিদ সভাপতি ও কাউন্সিলর আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক, ২১নং ওয়ার্ড মোঃ কবির হোসেন ভূইয়া সভাপতি ও মো: গোলাম মোস্তফা মজুমদার সাধারণ সম্পাদক, ২২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুল মালেক সভাপতি ও গাজী সাদেকুর রহমান সাধারণ সম্পাদক, ২৩নং ওয়ার্ড সারোয়ার জাহান বাদল সভাপতি ও জামাল হোসেন সাধারণ সম্পাদক,২৪নং ওয়ার্ড আব্দুল মতিন খান সভাপতি ও মোস্তফা কামাল সাধারণ সম্পাদক, ২৫নং ওয়ার্ড মো: আব্দুল হান্নান সভাপতি ও হারুনুর রশিদ বাবুল সাধারণ সম্পাদক, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সত্তার সভাপতি ও মোঃ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হাসনাত সভাপতি ও আবুল হোসেন মজুমদার দুলাল সাধারণ সম্পাদক।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

×
Skip to toolbar