কুমিল্লায় ১৪,০০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেফতার
কুমিল্লায় রোববার (১২ মে) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ভাটপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই অভিযানে সাগর (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ১৪,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সাগর কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বরজলা গ্রামের মোঃ সিদ্দিক এর ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে এসে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।













