কুমিল্লা নগরীতে ৪ কিশোর নিখোঁজ : পরিবারের আতঙ্ক
শনিবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড থেকে চার কিশোর নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোররা হলেন, মোঃ অনিক হাসান (১৩), পিতা: পারভেজ মিয়া, মোঃ আলিফ (১৪), পিতা: মোঃ নাদিম মিয়া, সায়মন মিয়া (১৪), পিতা: হাবিব মিয়া, শ্রাবণ (১৪), পিতা: মৃত আকবর মিয়া তাদের সকলের স্থায়ী ঠিকানা ২য় মুরাদপুর (সুজানগর)। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে বখসীয়া মাজার শরীফের ৫৬তম ওরস শেষে তাদেরকে আজ শনিবার সকাল ৬টার সময় এলাকায় দেখা যায়। তবে এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের লোকজন আতঙ্কে আছেন। ইদানিং কালে নিখোঁজের পর অনেক শিশু-কিশোরদের সুস্থ স্বাভাবিক ফিরে পাওয়া যায়নি, যা পরিবারের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাগল প্রায় অবস্থায় আছেন। পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ,যদি কেউ তাদের সন্ধান পান, তাহলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো: ০১৮১১৮৯৫৫৩৯।













