সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক কমিটি গঠন

ফয়েজ আহাম্মদ ভূইয়া : প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১:১৪ পিএম
কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক কমিটি গঠন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

২০১৫ সালের ৫ই মার্চ, “অনলাইনে আমরা রাজপথে আমরা সর্বত্র আমরা দেশের তরে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনলাইন ও রাজপথে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে জিয়া সাইবার ফোর্স। এ সংগঠনের কার্যক্রমকে আরো তরান্বিত করতে গতকাল কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলফাজ দেওয়ান ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবি তালুকদার এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমিন, আহবায়ক হিসেবে মোঃ সাইম ও ছালে আহম্মেদ (রাজিব) কে সদস্য সচিব হিসেবে কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নাজমুল হাসান (বুড়িচং)
যুগ্ম আহ্বায়ক: শামীম হোসেন (ব্রাহ্মনপাড়া), মোঃ ইয়াসিন (চৌদ্দগ্রাম), মোঃ সাকিব চৌধুরি (চৌদ্দগ্রাম), মোঃ শাহ পরান রিয়াদ (নাঙ্গলকোট), ইমতিয়াজ আহমেদ (বুড়িচং), নাজির আহম্মেদ সুমন (নাঙ্গলকোট), শরীফ হাসান যুবদল (চৌদ্দগ্রাম), মোঃ এনামুল হক (ব্রাহ্মনপাড়া), মোঃ মনির হোসেন (লাকসাম), মোঃ রাকিবুল হাসান (লাকসাম), মোঃ আব্দুল্লাহ আল (ইমন) (কুমিল্লা সদর দক্ষিণ), মোঃ হেলাল হোসেন (চৌদ্দগ্রাম), ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন (কুমিল্লা)
সদস্য: মোঃ মেহেদী হাসান (বুড়িচং), আক্তার হোসেন (ব্রাহ্মনপাড়া), আব্দুল মোমিন (নাঙ্গলকোট), মোঃ জাকির হোসেন (লাকসাম), আল আমিন (ব্রাহ্মনপাড়া), নাইম উদ্দিন (লাকসাম), মোঃ সোহাগ ছাত্রদল (নাঙ্গলকোট), মোঃ নেয়ামত উল্লাহ (লাকসাম)
মোঃ সাইম কে আহবায়ক হিসেবে মনোনীত করায় তিনি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যেহেতু নেতৃবৃন্দ আমাকে সভাপতির দায়িত্ব প্রদান করেছে আমি চেষ্টা করবো জিয়া সাইবার ফোর্স কুমিল্লা দক্ষিণ জেলা দেশ, দল ও সংগঠন এর লক্ষ উদ্দেশ্য সফল ভাবে প্রতিষ্ঠিত করতে এবং অন্য সকল জেলা থেকে কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স কে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ।”
আগামী ছয় মাসের মধ্যে আহ্বায়ক এবং সদস্য সচিব এর সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনলাইন মিডিয়া ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করা এই সংগঠনটি দলীয় প্রচারণায় শীর্ষে অবস্থান করেছে। সৈরাচার পতনে বিএনপির মিডিয়া শক্তি হিসাবেও জিয়া সাইবার ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar