রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা রক্ষায় ৯ দফা রূপরেখা : নাগরিক দুর্ভোগের বিরুদ্ধে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’-এর জোরালো স্মারকলিপি”

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম
কুমিল্লা রক্ষায় ৯ দফা রূপরেখা : নাগরিক দুর্ভোগের বিরুদ্ধে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’-এর জোরালো স্মারকলিপি”
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা শহরের দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ, অব্যবস্থাপনা ও অবহেলার বিরুদ্ধে সোচ্চার হয়ে আজ ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের নিকট ৯ দফা দাবিসমূহ সংবলিত একটি জোরালো স্মারকলিপি প্রদান করেছে। ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ, যার নেতৃত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সাংসদ ও হুইপ, বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

প্রস্তাবনায় উঠে এসেছে, শহরের যানজট ও জলাবদ্ধতা নিরসনে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, চান্দপুর ও কালিয়াজুরী মুড়াপাড়ার ধানী জমির জলাবদ্ধতা দূরীকরণ, সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ, শহরের বাইরে বাস ও ট্রাক টার্মিনাল স্থানান্তর, ভিক্টোরিয়া কলেজ, মেডিকেল হাসপাতাল, জিলা স্কুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ফয়জুন্নেসা স্কুলের শাখা গোমতী নদীর উত্তরে স্থাপন, জনবহুল এলাকায় আন্ডারপাস নির্মাণ, রাজগঞ্জ চৌমুহনী থেকে নোয়াখালী পর্যন্ত নতুন সড়ক নির্মাণ, রাজগঞ্জ বাজারকে বহুতল ভবনে রূপান্তর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা রোধে শুদ্ধি অভিযান, অভিযোগ গ্রহণে বক্স স্থাপন এবং প্রতি তিন ওয়ার্ডে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি সেন্টার চালুর দাবি।

‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৯ দফা বাস্তবায়নের মাধ্যমে কুমিল্লা শহরকে একটি আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব। সংগঠনের পক্ষ থেকে নবাগত প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়, তিনি যেন এই দাবিগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম
চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী, পেশাদার চোর ও মাদকসেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চুরি মামলার আসামী জয়নাল হোসেন (২৬), পিতা-মৃত ইউনুস হাজী, সাং-দক্ষিণ শ্রীমন্তপুর, ৮নং বরকইট ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত মাদকসেবী মাহবুব আলম (২১), পিতা-মো: দুলাল হোসেন, সাং-ভাড়ারুয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে মিনোয়ারা আক্তার (৩৭), স্বামী-রবিউল্লা; রবি উল্লা (৪০), পিতা-মৃত আলি আহাম্মদ; নাজমুল হোসেন (২১), পিতা-ইউসুফ মিয়া; এবং কালু মিয়া (২২), পিতা-রবি উল্লাহ—সর্বসাং-ঘাটিগড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
Skip to toolbar