সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

লগি-বইঠা দিয়ে মানুষ হত্যাকারীরা পালিয়ে বাঁচতে পারবে না : কাজী দ্বীন মোহাম্মদ

নেকবর হোসেন : প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:০১ এএম
লগি-বইঠা দিয়ে মানুষ হত্যাকারীরা পালিয়ে বাঁচতে পারবে না : কাজী দ্বীন মোহাম্মদ

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজয়পুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, পথসভা ও নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।

বিজয়পুর ইউনিয়ন আমীর মোঃ মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, শাহাদাত হোসেন শাহিন, ইউনিয়ন নায়েবে আমীর কাজী আব্দুল কাদের জিলানী, পেশাজীবী বিভাগের সভাপতি ডাঃ নিজাম উদ্দিন রাজু, অর্থ সম্পাদক মাজেদুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুর রহমানসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “লগি-বইঠা দিয়ে মানুষ হত্যাকারীরা বিদেশে পালিয়ে বাঁচতে পারবে না। তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।” তিনি আরও বলেন, “ক্ষমতায় এলে দুর্নীতি ও লুটপাট বন্ধ করা হবে। গুণে-ধরা শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে যুগোপযোগী শিক্ষা জাতিকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

পরে বাদ মাগরিব বারপারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বড় ধর্মপুর এলাকায় আরও একটি গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। সেখানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ইউনিয়নের সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বারপারা ইউনিয়ন আমীর অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম, সেক্রেটারী মোঃ রাসেল মাহমুদ, ওয়ার্ড সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারী আলেক হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা বজলুর রহমান, রতনপুর কেন্দ্র পরিচালক মাস্টার মাহবুবুর রহমান, যুব বিভাগের সেক্রেটারী মোঃ ইয়াকুবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণকারী নেতারা সরকারের দুর্নীতি, দুঃশাসন ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং জনগণকে পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

“জনগণের অধিকার ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে” হোমনায় এনসিপির জনসভায় এমপি হাসনাত আবদুল্লাহ

মোঃ তারিকুল ইসলাম (তারেক) হোমনা (কুমিল্লা) প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১১:২০ পিএম
“জনগণের অধিকার ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে” হোমনায় এনসিপির জনসভায় এমপি হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার হোমনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আয়োজিত বিশাল জনসভায় দলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, বরং দেশে আবারও বিচারহীনতার সংস্কৃতি ফিরে এসেছে।

রোববার (১৭ মে) বিকেলে হোমনা পৌর স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক মাসে দেশে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তনের পরিবর্তে ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মোটরবাইক ও অটোরিকশার ওপর কর আরোপের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, “না জানি কোনো দিন কথার ওপরও ট্যাক্স বসায়।”

মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করলেই অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। এ ধরনের সংস্কৃতি বন্ধের দাবি জানান তিনি।

হোমনা উপজেলা এনসিপির সমন্বয়ক রাজু আহম্মদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যেভাবে মন্দির পাহারা দেওয়া হয়েছিল, একইভাবে মাজারে হামলা ও ভাঙচুর প্রতিরোধেও এনসিপি সক্রিয় থাকবে। ধর্মীয় স্থাপনায় হামলা বন্ধ এবং সকল ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “কারও অন্যায় নির্দেশ মানবেন না, অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না। জনগণের টাকার উন্নয়নের হিসাব জনগণ পাই-পাই করে বুঝে নেবে।”

সভা শেষে রাজু আহম্মদ সরকারকে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
Skip to toolbar