শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

দেবিদ্বারে তারেক রহমানের ৩১ দফা প্রচারে এম এ আউয়াল খানের গণসংযোগ

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:৫৩ এএম
দেবিদ্বারে তারেক রহমানের ৩১ দফা প্রচারে এম এ আউয়াল খানের গণসংযোগ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে কুমিল্লার দেবিদ্বারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান।

 

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়ন, সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর, আবদুল্লাপুর, বুড়িরপার ও খাইয়ার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। বাজারের দোকান, বাস-সিএনজি চালক, যাত্রী, কাঁচাবাজারের ব্যবসায়ী ও পথচারীদের হাতে হাতে তুলে দেওয়া হয় তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট।

 

এ সময় এম এ আউয়াল খান বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাঙালির কাছে একটি কাব্য হিসেবে পরিগণিত হচ্ছে। আমরা আপনাদের হাতে হাতে আগামীদিনের বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। বিএনপি ক্ষমতায় এলে যেই প্রতিনিধি থাকবে, আপনারা তার কাছ থেকে এক এক করে এই ৩১ দফা বুঝে নেবেন।”

 

গণসংযোগে অংশগ্রহণ করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জসিম, উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান শিকদার, জসিম উদ্দিন চেয়ারম্যান, সাইফুল আলম, ফজর আলী মেম্বার, ডাক্তার জানে আলম, ইমতিয়াজ আহমেদ রহিম, জেলা যুবদল নেতা ইব্রাহিম খলিল, আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহমেদ সাজু, তাতী দল কুমিল্লা উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম, সফিকুল ইসলাম সফিক, আব্দুল মান্নান, কামাল সরকার, উপজেলা বিএনপি নেতা মোঃ সাহিন হোসেন, আব্দুল লতিফ, ফতেহাবাদ ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সুবিল ইউনিয়ন ছাত্রদল নেতা কাইয়ুম, জামাল হোসেন, জোবায়ের আহমেদ, আল আমিন আমানত, জালাল প্রমুখ।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:০৮ পিএম
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬ইং) দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

সভায় সদস্য সচিব হিসেবে সঞ্চালনা করেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান। সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসা ব্যবস্থা, রোগীদের সেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা, জরুরি বিভাগের কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ইউসিসিএ’র সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. দেলওয়ার হোসেন, মেডিকেল অফিসার (এমসিএইচ) ডা. কামরুন নাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল লিমন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবদুল আলিম, এইচইডি কুমিল্লার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, ৮নং বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম এবং ব্র্যাকের প্রতিনিধি তোয়াদা আহসান সাফিন।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, “চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও জনবান্ধব হাসপাতালে রূপান্তর করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “গৌরীপুর থেকে কুমিল্লা পর্যন্ত আর কোনো সরকারি হাসপাতাল নেই। এ এলাকার সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের ওষুধের অভাবে কোনো রোগীকে কষ্ট পেতে হবে না। সরকারি বরাদ্দের বাইরে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের ব্যবস্থা করা হবে, যাতে জরুরি বিভাগের কোনো রোগী চিকিৎসার অভাবে মারা না যায়।”

সভা শেষে হাসপাতালের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাবার লালসার শিকার কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:০৩ পিএম
বাবার লালসার শিকার কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা

Oplus_131072

নেত্রকোনার পূর্বধলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

 

বুধবার (১৩ মে) বিকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ঘরুয়াকান্দা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী পশ্চিমপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। পাঁচ মাস আগে বাড়ি ফিরে আসার পর থেকেই শফিকুল ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ করতে শুরু করে। এরপর থেকে নিয়মিত সে বাবার লালসার শিকার হতে থাকে।

 

প্রায় দুই মাস আগে ময়মনসিংহে এক নারী চিকিৎসকের বাসায় কাজে যোগ দেয় কিশোরী। সেখানে একমাস কাজ করার পর তার শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের সন্দেহ হয়। পরে স্বাস্থ্য পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত শফিকুল পালিয়ে যায়।

 

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের একাধিক টিম অভিযান চালায়। পরে খলিশাউড় ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে আত্মগোপনে থাকা শফিকুলকে গ্রেফতার করা হয়।

 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেয়। সকালে ভুক্তভোগীকে থানায় এনে তার জবানবন্দি নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল অপরাধের কথা স্বীকার করেছে।

চান্দিনা বিএনপির তৃণমূলের দাবি: আতিকুল আলম শাওনকে বিএনপিতে পুনর্বহালের আহবান

এটিএম মাজহারুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:১১ এএম
চান্দিনা বিএনপির তৃণমূলের দাবি: আতিকুল আলম শাওনকে বিএনপিতে পুনর্বহালের আহবান

কুমিল্লার চান্দিনা উপজেলার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে পুনরায় দলে বহাল রাখার দাবি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তাকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলের জন্য তার দীর্ঘ রাজনৈতিক অবদান, সাংগঠনিক দক্ষতা এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে পুনর্বহাল করা উচিত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে চান্দিনায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা বলেন, নানা প্রতিকূল পরিস্থিতিতেও শাওন নেতাকর্মীদের পাশে ছিলেন এবং দলকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছেন।

চান্দিনা উপজেলা বিএনপির প্রবীণ নেতারা বলেন, এই রাজনৈতিক পরিবারের সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ সালে ড. রেদোয়ান আহমেদ বিএনপি ত্যাগ করে এলডিপি গঠন করলে আলহাজ্ব খোরশেদ আলম তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকেন এবং চান্দিনা উপজেলা বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আলী আশরাফের কাছে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হলেও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা, ত্যাগ এবং নেতাকর্মীবান্ধব ভূমিকার কারণে ২০১০ সালে বিএনপির চেয়ারপারসন তাকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করেন।

বিএনপির নেতাকর্মীরা আরও জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলে আলহাজ্ব খোরশেদ আলমও নির্বাচনে অংশ নেননি। সে সময় আওয়ামী লীগের মামলা-হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি চান্দিনা উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক নেতৃত্ব এখনো নেতাকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে আছে।

২০১৮ সালের ১৫ জানুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব খোরশেদ আলম মৃত্যুবরণ করেন। আলহাজ্ব খোরশেদ আলমের মৃত্যুর পর তাঁরই পুত্র আতিকুল আলম শাওন চান্দিনা উপজেলা বিএনপির নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

চান্দিনা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, দলের সাংগঠনিক স্বার্থে এবং তৃণমূলের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আতিকুল আলম শাওনকে পুনরায় বিএনপিতে বহাল রাখা প্রয়োজন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

×
Skip to toolbar