রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার চিঠিতে তদন্তে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ পিএম
কুবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার চিঠিতে তদন্তে শিক্ষা মন্ত্রণালয়
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে নতুন প্রশাসনের উদ্যোগকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ও তদন্ত। ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৭ জন শিক্ষক এবং ২২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়। এই নিয়োগে নিজের পক্ষের লোক অন্তর্ভুক্ত করতে না পারায় কুমিল্লা-০৬ আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নিয়োগ স্থগিতের অনুরোধ জানান।

 

চিঠির ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেমের স্বাক্ষরিত চিঠিতে উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে—জাতীয় পরিচয়পত্র মামলায় আসামি থাকা সত্ত্বেও দায়িত্ব পালন, সম্মানী বাবদ অতিরিক্ত অর্থ উত্তোলন, টেন্ডার দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, রাজনৈতিক বিবেচনায় পদায়ন, পরিবেশ ধ্বংসে উদাসীনতা ইত্যাদি।

 

মনিরুল হক চৌধুরী নিজেই অভিযোগের বিস্তারিত জানেন না বলে দাবি করেন, যদিও অভিযোগপত্রে তার নামেই আবেদন করা হয়েছে। তিনি বলেন, “কী কী অভিযোগ দিয়েছি সেগুলো তো এখন মনে নেই। দেখে বলতে হবে।” প্রতিবেদকের প্রশ্নে তিনি ফোন কেটে দেন।

 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, “আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ নিয়ে তদন্ত হোক। আমি সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।”

 

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, নতুন প্রশাসন শিক্ষক সংকট নিরসন ও একাডেমিক মানোন্নয়নে মনোযোগী ছিল। রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা নিয়োগে রাজনৈতিক প্রভাবকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী বলে মনে করছেন।

 

এই পরিস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া, প্রশাসনিক স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

“জনগণের অধিকার ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে” হোমনায় এনসিপির জনসভায় এমপি হাসনাত আবদুল্লাহ

মোঃ তারিকুল ইসলাম (তারেক) হোমনা (কুমিল্লা) প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১১:২০ পিএম
“জনগণের অধিকার ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে” হোমনায় এনসিপির জনসভায় এমপি হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার হোমনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আয়োজিত বিশাল জনসভায় দলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, বরং দেশে আবারও বিচারহীনতার সংস্কৃতি ফিরে এসেছে।

রোববার (১৭ মে) বিকেলে হোমনা পৌর স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক মাসে দেশে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তনের পরিবর্তে ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মোটরবাইক ও অটোরিকশার ওপর কর আরোপের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, “না জানি কোনো দিন কথার ওপরও ট্যাক্স বসায়।”

মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করলেই অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। এ ধরনের সংস্কৃতি বন্ধের দাবি জানান তিনি।

হোমনা উপজেলা এনসিপির সমন্বয়ক রাজু আহম্মদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যেভাবে মন্দির পাহারা দেওয়া হয়েছিল, একইভাবে মাজারে হামলা ও ভাঙচুর প্রতিরোধেও এনসিপি সক্রিয় থাকবে। ধর্মীয় স্থাপনায় হামলা বন্ধ এবং সকল ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “কারও অন্যায় নির্দেশ মানবেন না, অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না। জনগণের টাকার উন্নয়নের হিসাব জনগণ পাই-পাই করে বুঝে নেবে।”

সভা শেষে রাজু আহম্মদ সরকারকে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
Skip to toolbar