সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

পার্সেন্টেজ খাই না, তাই ষড়যন্ত্র হয় : হাজ্বী ইয়াছিন

সিরাজুল ইসলাম চৌধুরী : প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:২২ এএম
পার্সেন্টেজ খাই না, তাই ষড়যন্ত্র হয় : হাজ্বী ইয়াছিন

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা আয়োজনের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বালুতুপা, বিবির বাজার ও জগন্নাথপুর এলাকায় পথসভায় রূপ নেয়। প্রতিটি স্থানে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

বালুতুপা এলাকায় পথসভায় হাজী ইয়াছিন বলেন, “গত ৩০ বছর আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র আমাকে আপনাদের কাছ থেকে সরাতে পারবে না, আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি এই এলাকার উন্নয়নের শেষ দেখে যেতে চাই।”

 

তিনি আরও বলেন, “যত বাধা, বিপত্তি, হামলা, মামলা—সব ফেস করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকারের রাজনীতি প্রতিষ্ঠা করতে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।”

 

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “নমিনেশন বিজয় দেবে না, বিজয় দেবে জনগণ। দোষ আমার একটাই—আমি পার্সেন্টেজ খাই না, এই দোষে আমি দোষী। রঙিন ফরমায়েশে অনেক কিছু হতে পারে, কিন্তু কুমিল্লার লক্ষ লক্ষ বিএনপি করা মানুষ জানে, কে এইখানে পরিশ্রম করেছে, কে মানুষের ভালোবাসা পেয়েছে।”

 

তিনি অভিযোগ করেন, “আমি আপনাদের সবকিছু—এটা জেনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে পৌঁছাতে কয়েকটা আনতা বসাইয়া ভেজাল লাগাইছে। এবার আনতা ছুটে গেছে।”

 

এই গণসংযোগে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী ও সম্পাদক এমদাদুল হক ধীমানসহ অসংখ্য নেতৃবৃন্দ।

 

হাজী ইয়াছিনের এই গণসংযোগ ও বক্তব্যে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা আগামী নির্বাচনে বিএনপির মাঠে শক্ত অবস্থানকে নির্দেশ করে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar