বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের ফুটপাত আবারো অবৈধ দোকানিদের নিয়ন্ত্রনে

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৫:১৪ পিএম
কুমিল্লা সিটি কর্পোরেশনের ফুটপাত আবারো অবৈধ দোকানিদের নিয়ন্ত্রনে

সংগৃহিত ছবি।

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং এমজিএস প্রজেক্টের মাধ্যমে কুমিল্লা নগরীর ফুটপাতগুলো নান্দনিক হয়ে উঠলেও পথচারীদের নির্বিঘ্নে ও ঝুঁকিমুক্ত চলাচলের সুযোগ নেই। হকারদের দোকানপাট পথচারীদের সহজে চলাচলের জায়গায় থাবা বসিয়ে দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে। কেবল তাই নয়, ফুটপাতের জায়গা নিয়ে হকারদের কাছে চাঁদাবাজির বাণিজ্যও এখন ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ফুটপাতে দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাটে নগরীর সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

দিনদিন কুমিল্লা নগরীতে বাড়ছে লোকসংখ্যা, নির্মাণ হচ্ছে বহুতল ভবন আর সেই সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটছে। আর তাই কর্মব্যস্ত নগরীতে লোকজনের স্বস্তিতে চলাচলের মাধ্যমই হলো ফুটপাত। যা নাগরিক সুযোগ-সুবিধার একটি অন্যতম অংশ। ফুটপাতে হকারদের দোকানদারির পাশাপাশি নতুন ভবন নির্মাণের কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী রাখার কারণে লোকজনের হাটাচলা দায় হয়ে পড়েছে। এক সময় নগরীর চকবাজার থেকে শাসনগাছা পর্যন্ত ফুটপাতের বেহালদশা ঘিরে পথচারীদের দুর্ভোগের অন্ত ছিল না।

নগরীর কিছু ফুটপাত সংস্কার না করায় মিশে গিয়েছিল রাস্তার সাথে। নগরীর চকবাজার, ছাতিপট্টি, রাজগঞ্জ, পোস্ট অফিস, সার্কিট হাউজ, ফৌজদারি মোড়, জেলা পরিষদ, পুলিশ লাইন, ঝাউতলা, বাদুরতলা এলাকার ফুটপাত দৃষ্টিনন্দন করে সংস্কারের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর দিক-নির্দেশনায় নগরীর ফুটপাতগুলো প্রাণ পেতে শুরু করে। ইতোমধ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় মিউনিসিপাল্ট গভর্নেন্ট এন্ড সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় সিটি কর্পোরেশন ওইসব এলাকার ফুটপাত সংস্কারের কাজ বাস্তবায়ন করেছে। মিরপুর সিরামিকের ইট ও টাইলসের সমন্বয়ে সংস্কারকৃত ফুটপাতের বর্তমান দৃশ্য নগরবাসীর নজরও কেড়েছে। কিন্তু নান্দনিক ফুটপাতে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নেই পথচারীদের।

সম্প্রতি ব্যস্ততম এলাকা কান্দিরপাড়ের ড্রেনের ওপর থেকে হকারদের স্থাপনা অপসারণ করে সেখানেও নির্মাণ করা হয়েছে কিছুটা উঁচু ফুটপাত। এসএস পাইপের রেলিংসহ টাইলস বসানো হয়েছে। আরও কিছু কাজ বাকি রয়েছে। কান্দিরপাড়ের হকারদের বসার বিকল্প ব্যবস্থা করে দেয়ায় হয়তো এই ফুটপাতটি দখলমুক্ত থাকবে। কিন্তু নগরীর অন্যসব ফুটপাতগুলো কি বছরের পর বছর হকারদের দখলে থাকবে? এমন প্রশ্ন নগরবাসীর। অন্যদিকে নগরীর কিছু এলাকায় ড্রেনের উন্নয়ন কাজের অংশ হিসেবে স্লাবে টাইলস বসিয়ে তাও ফুটপাত হিসেবে গড়ে তোলা হয়েছে। ড্রেনের উপরের এসব ফুটপাত, পান-সিগারেট ও চা দোকান দিয়ে দখল হয়ে গেছে।

নগরীর ঈদগাহের উত্তর দিকে নির্মিত ড্রেনের উপরের ফুটপাত ইতোমধ্যে ভাসমান দোকানিদের দখলে চলে গেছে। লোকজনের চলাচলের কোন সুযোগ নেই। এছাড়াও নগরীর আরেক ব্যস্ততম এলাকা রাজগঞ্জের ট্রাফিক পয়েন্টের দক্ষিণ দিক থেকে শুরু হওয়া ফুটপাত চকবাজার ফয়সাল হাসপাতাল পর্যন্ত অংশ ফুটপাত সংলগ্ন দোকানিরা তাদের মালামাল রাখছে।

আবার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে হকাররাও দখলে নিয়েছে। ফৌজদারি সড়কের অ্যাডভোকেট নেয়ামত উল্লাহর বাড়ির সামনে থেকে সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত ফুটপাতে চলে যানবাহন মেরামতের কাজ। সশস্ত্র বাহিনীর অফিস থেকে সমাজকল্যাণ অফিস পর্যন্ত ফুটপাত থাকে মৌসুমি ফল বিক্রেতাদের দখলে। এদিকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত হকাররা দখলে নিয়ে যে যার মতো বাঁশ, কাঠ, রেক্সিন বা পলিথিন দিয়ে স্থাপনা তৈরি করে নানা পণ্যের পসরা খুলে বসছে।

যেখানে নগরীর সৌন্দর্য বর্ধনের কাজ জোরেশোরে চলছে সেখানে ফুটপাতের এসব দোকান নগর সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়িক কাজে ফুটপাত ব্যবহার নিয়েও চলে ব্যাপক চাঁদাবাজি। হকারদের কেউ কেউ প্রতিদিন কেউবা সপ্তাহ হারে একটি মহলকে চাঁদা দেয়। এ চাঁদা আদায়ের জন্য লাইনম্যান নিয়োগ দেয়া হয়। কারা চাঁদা নেয় তা বলতে নারাজ সব হকাররাই। তবে বিকেল থেকে লাইনম্যানরা চাঁদা তোলা শুরু করে।

জেলা পর্যায়ের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোমনার কাদেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
জেলা পর্যায়ের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোমনার কাদেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কুমিল্লার হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় আজান ও কুরআন তিলাওয়াত বিভাগে অংশ নিয়ে তিন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১টায় কুমিল্লা জেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আজান ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে মো. জাহিদ হাসান। কুরআন তিলাওয়াত ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয় মো. হাফিজুল ইসলাম এবং ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে মো. আতাউল্লাহ বুখারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ গোলাম মোস্তফা শাহ এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান।

মাদ্রাসার মুহতামীম মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন আত তাহেরীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করে। তাদের এ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটির সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সেক্রেটারি হাজী মুহাম্মদ নূরুল ইসলামসহ পরিচালনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা, কুরআন তিলাওয়াত ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দাউদকান্দিতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে জোরালো আলোচনা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম
দাউদকান্দিতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে জোরালো আলোচনা

কুমিল্লার দাউদকান্দিতে মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চাঁদাবাজি, চুরি-ডাকাতি দমন এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় কমিটির সভায় এসব বিষয় গুরুত্ব পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার প্রতিনিধি, দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোখলেসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ বায়জিদ আহমেদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে শামসুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৯ পিএম
দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ- এর দেবীদ্বার উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসনের সভা কক্ষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ-এর উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ- এর কুমিল্লা জেলা শাখা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান।

কমিটির অন‍্যান‍্য সদস‍্যরা হলেন, সহ সভাপতি – ময়নাল হোসেন ( ভিপি) দৈনিক মুক্ত খবর। যুগ্ম সাধারণ সম্পাদক: রুহুল আমিন হাজারী-দৈনিক জবাবদিহি। সাংগঠনিক সম্পাদক: জনি ফারুক, দৈনিক ইনকিলাব। সহ- সাংগঠনিক সম্পাদক: এম এ হালিম দৈনিক বাংলার আলোড়ন। দপ্তর সম্পাদক: মনির মোশাররফ, দৈনিক নাগরিক ভাবনা। অর্থ বিষয়ক সম্পাদক: ডা. মো. শাহিন। প্রচার এবং প্রকাশনা সম্পাদক: এ কে এম মিজানুর রহমান (কাউছার) দৈনিক ঢাকা নিউজ। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: শিক্ষক মো. শাখাওয়াত হোসেন। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট, মো আনিছুর রহমান খান । সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: ডা. শাহ জালাল।শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. রুহুল আমিন- সহকারী প্রধান শিক্ষক পরিবেশ বিষয়ক সম্পাদক: আবুল কালাম আজাদ। দৈনিক দিন প্রতিদিন। মামলা ও নির্যাতন মনিটরিং সেল: মো: বিল্লাল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার। জরুরী সহায়তা ও চিকিৎসা বিষয়ক ডা. মাসুদ হাছান। নির্বাহী সদস্য: আব্দুল আউয়াল, দৈনিক আমার প্রানের বাংলাদেশ। আব্দুল আলিম ফেইস দ্যা পিপলস নিউজ। সাধারণ সদস্য: এমজে মামুন, দৈনিক নাগরিক ভাবনা। রাসেল সরকার দৈনিক মানব জমিন। মামুনুর রশীদ, দৈনিক খবরের আয়না। ডাঃ প্রতিনিধি মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন।

অন‍্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন, মোঃ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মাহমুদ হৃদয়, আমাদের দেবীদ্বার পএিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম। বিজয় টিভির দেবীদ্বার প্রতিনিধি এনামুল হক।
এছাড়াও পোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাহিদ হাজারী, গিতা পাঠ করেন ভজন সাহা। এসময় সম্মিলিত ভাবে জাতীয় সংগীত ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দলীয় সংগীত প্রদর্শিত হয়।

×