সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নবীনগরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সঞ্জয় শীল, ব্রাক্ষনবাড়িয়া সংবাদদাতা প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ এএম
নবীনগরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ০২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহম্মেদ মহিন, উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু এবং স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আপোষহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও বক্তারা মন্তব্য করেন। শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

চান্দিনায় ৯ বছর পলাতক হত্যা মামলার আসামি সোলেমান গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম
চান্দিনায় ৯ বছর পলাতক হত্যা মামলার আসামি সোলেমান গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম:

দীর্ঘ ৯ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। কুমিল্লার চান্দিনা থানার পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬ইং) রাতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি সোলেমান (৫৭), পিতা-মৃত ফজর আলী, সাং-মাইজখার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত সোলেমান চান্দিনা থানার মামলা নং-২৩, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ইং, বাংলাদেশ দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় দায়েরকৃত একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাটি দায়ের হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

পুলিশ আরও জানায়, সাম্প্রতিক সময়ে তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কৌশলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। দীর্ঘদিন পলাতক থাকা একজন আসামির গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

কুমিল্লায় বুলেট বৈরাগীর মৃত্যু তদন্তে যৌথ টিমের অগ্রগতি তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পিএম
কুমিল্লায় বুলেট বৈরাগীর মৃত্যু তদন্তে যৌথ টিমের অগ্রগতি তিনজন গ্রেফতার

Oplus_131072

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। র‍্যাব তিন ছিনতাইকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে পুলিশ, র‍্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই সমন্বিতভাবে ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।

 

রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি হাড়াতলী এলাকায় ফুটপাতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া বুলেট বৈরাগীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। মাথার পেছনে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকায় এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। র‍্যাব ১১ সিপিসির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, ঘটনাটি শুরুতে ক্লুলেস মার্ডার হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেন, সাধারণ দুর্ঘটনায় এ ধরনের আঘাতের ধরন ও মরদেহের অবস্থান মিলছে না।

 

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিহতের ব্যবহৃত মোবাইল ফোন শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সচল ছিল। রাত আড়াইটার আগ পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। মোবাইল ফোনের ট্র্যাকিং ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে।

 

এদিকে বুলেট বৈরাগী চট্টগ্রামের অলংকার মোড় থেকে কোন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনুসন্ধানে গোল্ডেন পরিবহন ও সেন্টমার্টিন পরিবহনের নাম এলেও সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। তার নামার কথা ছিল পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায়, কিন্তু মরদেহ পাওয়া গেছে প্রায় ৪ কিলোমিটার দূরে কোটবাড়ি হাড়াতলীতে।

 

ময়নাতদন্ত সূত্রে জানা গেছে, মাথা, শরীরের পেছন এবং বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব আঘাত সড়ক দুর্ঘটনা না হত্যাকাণ্ডের ফল, তা নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য ভিসেরা সংগ্রহ করে চট্টগ্রাম সিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যা। তারা জানায়, বুলেট বৈরাগীর সঙ্গে থাকা দামি ক্যামেরা, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে আসামি করা হয়নি।

 

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ছবি প্রচারের মাধ্যমে পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করেন। তদন্তে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কোটবাড়ি এলাকার একটি হোটেল ও পার্শ্ববর্তী স্থানের ক্যামেরা বিশ্লেষণে ঘটনাস্থলে একজন ব্যক্তির চলাফেরা দেখা গেলেও তাকে শনাক্ত করা যায়নি।

 

রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হয়। নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বাসিন্দা। তিনি ৪১তম বিসিএস নন ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগ দেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা শহরের রাজগঞ্জ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তার একমাত্র সন্তানের প্রথম জন্মদিন। চার দিন আগে তাদের বিবাহবার্ষিকী ছিল। এমন সময় এই মৃত্যু পরিবারটিকে শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে।

 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, তদন্তে অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খুব শিগগিরই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যাচমেটদের ফুলেল শুভেচ্ছা তথ্যপ্রযুক্তি মহাপরিচালক রিপনকে

মোঃ শাহরিয়া : প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যাচমেটদের ফুলেল শুভেচ্ছা তথ্যপ্রযুক্তি মহাপরিচালক রিপনকে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী বন্ধু মোহাম্মদ সাইফুল হাসান রিপনকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

 

রোববার (২৬ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাচমেট বন্ধু ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে নবনিযুক্ত মহাপরিচালককে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘সময় এডিশন’-এর প্রকাশক ও দৈনিক জনতার মতামত-এর সম্পাদক মোঃ শাহাজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম এবং ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ সাইফুল হাসান রিপনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তথ্যপ্রযুক্তি খাতে তাঁর নেতৃত্ব দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তির বিস্তার এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা সংশ্লিষ্ট খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

 

পরিশেষে নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান রিপন উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

×
Skip to toolbar