বৈষম্য বিরোধী হ-ত্যা মামলার আ’সা’মি বিপু রাজনৈতিক মাঠে সক্রিয় নিরব প্রশাসন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলের দিন ৫ আগস্ট কুমিল্লায় মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৬ আগস্ট মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
তবে চার্জশীটভুক্ত আসামি বিপু সম্প্রতি প্রকাশ্যে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার মিছিলে অংশগ্রহণ করেন এবং সামনের সারি থেকে নেতৃত্ব দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা অভিযোগ করছেন, বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি বিপুর রাজনৈতিক মাঠে সক্রিয়তা প্রশাসনের নীরবতা ও বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। তারা আশঙ্কা করছেন, এভাবে আসামিদের প্রকাশ্য সক্রিয়তা ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে এবং সমাজে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।
এডভোকেট আবুল কালামের পরিবারসহ এলাকাবাসী দাবি করেছেন, আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা জরুরি। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে আস্থা ও নিরাপত্তার পরিবেশ তৈরি হবে।


















