সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দেবীদ্বারে ইমামকে মারধরের ঘটনায় কাইয়ুম নামে এক ব‍্যক্তি গ্রেপ্তার।

মো. বিল্লাল হোসেন: প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:২৭ পিএম
দেবীদ্বারে ইমামকে মারধরের ঘটনায় কাইয়ুম নামে এক ব‍্যক্তি গ্রেপ্তার।
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দেবীদ্বারে মসজিদের ইমামকে মারধর ও হেনস্তার ঘটনায় কাইয়ুম হোসেন নামে এক ব‍্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় নিজ বাড়ি থেকে তাকে আটকের পর দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়েছে। আটক মো. কাইয়ুম হোসেন(৬০) পৌর এলাকার বড় আলমপুর গ্রামের দক্ষিনপাড়ার হামিদ খলিফার বাড়ির মৃত: আব্দুল মান্নানের পুত্র। তিনি প্রবাস ফেরত এবং পেশায় একজন কৃষক।

দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের দক্ষিণপাড়া ‘আল মদিনাতুল আকসা’ মসজিদ’র জমি সংক্রান্ত বিরোধ এবং খুদবায় ইমামের রাজনৈতিক বক্তব‍্যকে ঘিরে প্রায় দেড়বছর পূর্ব থেকে এ বিরোধ চলে আসছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের দক্ষিনপাড়া ‘আল মদিনাতুল আকসা’ মসজিদ’র ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিনকে মসজিদের কাছে সড়কে পেয়ে কথা-কাটা কাটির এক পর্যায়ে জুতা পেটাসহ মারধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনায় অভিযুক্ত মো. কাইয়ুম হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবীতে “ইমাম ঐক‍্য পরিষদের” পক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, গত দেড় বছর আগে জুম্মার খুৎবায় রাজনৈতিক বক্তব‍্য নিয়ে বয়ান রাখায় স্থানীয় মুসল্লী আব্দুল কাইয়ূম মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিনকে এমন বক্তব্য না রাখতে বলেন। মসজিদ কমিটির সদস‍্য ও মসজিদের দাতা সদস‍্যরা গত রমজানের পর ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বলেন এবং এর পর থেকে ইমামকে দেখলে কাইয়ুম হুমকি-ধমকি গালমন্দ করেন। কিন্তু স্থানীয় মুসল্লীদের একাংশ ইমামের পক্ষে অবস্থান নেন। পরে এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ ও ইমামকে মসজিদের পাশে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতে স্থানান্তর করেন। ফের গত ৭ এপ্রিল ইমামকে রাস্তায় পেয়ে গালমন্দের এক পর্যায়ে মারধর ও হেনস্তা করেন। এ নিয়ে এলাকায় তিব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনায় মসজিদের মুসল্লীসহ উপজেলার ইমাম সমাজ সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবী করেন এবং প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার মডেল মসজিদ এর ঈমাম মাওলানা মুফতী আহাদ, নিউ মার্কেট জামে মসজিদ এর ঈমাম ও খতিব মাওলানা মুফতি মোঃ হাসান, ইসলামী আন্দোলনের উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জামিয়া ইব্রাহিমীয়া কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডাঃ মহসিন আলম প্রমুখ।

এ ব‍্যাপারে অভিযুক্ত মো. আব্দুল কাইয়ুম হোসেন জানান, ইমাম সাহেব খুৎবায় উস্কানিমূলক রাজনৈতিক বক্তব‍্যই নয়, সুরাকারাতেও যথেষ্ঠ ভুল করায় আমরা তাকে ইমামতির পদ থেকে সড়ে যেতে গত রমজানের পর পর্যন্ত সময় দেই। তার পরও একটি মহলের প্ররোচনায় স্বপদে বহাল রয়েছেন। তাছাড়া আবু হানিফ, মোস্তফার ৪ শতাংশ জমিতে মসজিদ নির্মানাধীন, ওই জমি নিয়েও বিরোধ আছে।

আল মদিনাতুল আকসা’ মসজিদ’র ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন বলেন, জুম্মার খুৎবায় ন‍্যায়, ইনসাফ ও জুলুমের বিরুদ্ধে সঠিক কথা বলার কারনেই আমাকে মসজিদ থেকে বের করার চেস্টাই নয়, আমাকে শারেরীকভাবে লাঞ্ছিত করে।
এ ব‍্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা. মনিরুজ্জামান বলেন, মসজিদের ইমাম ও স্থানীয় এক ব‍্যক্তির মধ‍্যে বিগত ১৮ মাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত ৭ এপ্রিল ইমামকে গালমন্দ ও লাঞ্ছিত করায় তাকে আজ গ্রেফতার পূর্বক কোর্টে চালান করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তের পরই এ ঘটনার রহস‍্য উদঘাটন করে জানানো হবে।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×