বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:১১ পিএম
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, অপরাধের ধরন পরিবর্তন ও বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা জেলা পুলিশ আধুনিক কৌশল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে একটি চোর চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে তথ্যের সত্যতা যাচাই করে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে একটি Yamaha FZS V4 মডেলের মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা: আব্দুল খালেক মোল্লা, সাং: বাকা (পশ্চিম পাড়া), থানা: লোহাগড়া, জেলা: নড়াইল। (তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে)
এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), পিতা: আবুল কামাল, সাং: রায়পুর (দুর্গাপুর ইউনিয়ন), থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চান্দিনা থানা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩৭ পিএম
চান্দিনা থানা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুমিল্লার চান্দিনা উপজেলায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে “চান্দিনা থানা প্রেস ক্লাব”-এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে চান্দিনা থানা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এ কমিটি চূড়ান্ত করা হয়। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা সভায় চান্দিনার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চান্দিনা থানা প্রেস ক্লাব।

এসময় উপস্থিত সকল সাংবাদিক সদস্যদের মৌখিক ভোটে সাংবাদিক এটিএম মাজহারুল ইসলাম (দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার বার্তা সম্পাদক) কে সভাপতি, সাংবাদিক এম.এ খায়ের ইমন (দৈনিক কুমিল্লার স্বাধীন সংবাদ অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার, দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি ও দ্যা কান্ট্রি টুডের চান্দিনা প্রতিনিধি) কে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ফখরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কাগজের চান্দিনা প্রতিনিধি) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

এছাড়াও আনোয়ার পারভেজ শিমুল (দৈনিক আজকের খবর ও দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি) কে সহ-সভাপতি, মোঃ আব্দুস সালাম (দৈনিক ঢাকার সময় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও চ্যানেল S7 কুমিল্লা ব্যুরো চীফ) কে যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ সাকিবুল হাসান (দৈনিক সরেজমিন বার্তা ও সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি) কে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মোশারফ (দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা রিপোর্টার) কে অর্থ সম্পাদক, মোঃ আনিছুর রহমান আনাছ (প্রতিদিনের বার্তাকণ্ঠের চান্দিনা প্রতিনিধি) কে দপ্তর সম্পাদক, মোঃ বায়েজিদ হোসাইন (দৈনিক কুমিল্লার আলোর চান্দিনা থানা প্রতিনিধি) কে প্রচার সম্পাদক, এটিএম ইমদাদুল ইসলাম (বাংলাদেশ ক্রাইম ২৪ এর জেলা প্রতিনিধি ও দৈনিক স্বাধীন সংবাদের চান্দিনা প্রতিনিধি) কে আইন বিষয়ক সম্পাদক এবং আনোয়ার হোসেন (দৈনিক নবজীবন) কে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়।

 

চান্দিনা থানা প্রেস ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যগণ হলেন- মোঃ রবিউল হাসান (দৈনিক দেশের পত্রের চান্দিনা প্রতিনিধি), মাহমুদুল হাসান সবুজ (বাংলা টিভি’র রিপোর্টার), মোঃ জুয়েল (দৈনিক মাতৃছায়া’র চান্দিনা প্রতিনিধি) এবং মোঃ হাবিবুর রহমান (দৈনিক রূপালী দেশের স্টাফ রিপোর্টার)।

 

সাধারণ সভায় চান্দিনা থানা প্রেস ক্লাবের নবগঠিত সভাপতি এটিএম মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা এবং চান্দিনা থানা প্রেস ক্লাব হবে একটি নিরপেক্ষ, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নতুন কমিটির সদস্যবৃন্দ সত্যের পথে, কলমের শক্তিতে, সমাজের কল্যাণে কাজ করা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

 

সাধারণ সম্পাদক এম.এ খায়ের ইমন বলেন, চান্দিনার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা রক্ষার জন্য আমরা সবাই একসাথে কাজ করবো। নতুন এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উক্ত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

অস্ত্র উদ্ধারে ৩য়, মাদক উদ্ধারে ২য়—কৃতিত্বে কুমিল্লা জেলা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:২৬ পিএম
অস্ত্র উদ্ধারে ৩য়, মাদক উদ্ধারে ২য়—কৃতিত্বে কুমিল্লা জেলা পুলিশ।

 

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। ২০২৫ সালের অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে সারাদেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে তৃতীয় এবং মাদকদ্রব্য উদ্ধারে দ্বিতীয় স্থান অর্জন করেছে জেলার পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর বিশেষ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
জানা গেছে, ভারতের সঙ্গে প্রায় ১২৫ কিলোমিটার সীমান্ত এবং ১৮টি থানা নিয়ে গঠিত কুমিল্লা জেলা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। সীমান্তবর্তী ও নদীবেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের জন্য এই জেলা একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তবে বর্তমান পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের যোগদানের পর জেলা পুলিশের সব ইউনিট সমন্বিতভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ শুরু করে। তাঁর দিকনির্দেশনায় অস্ত্র, মাদক, চুরি ও ডাকাতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়। এর ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এই অর্জন কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্যের ত্যাগ, সাহসিকতা ও নিরলস পরিশ্রমের ফল। তিনি বলেন, ‘কুমিল্লা সীমান্তবর্তী ও জনবহুল জেলা হওয়ায় এখানে অপরাধ নিয়ন্ত্রণ সবসময় বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। আইজিপি মহোদয়ের কাছ থেকে প্রাপ্ত এই সম্মাননা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও অভিযান জোরদার করা হবে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

কুমিল্লায় অস্ত্রের মুখে অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৫৪ পিএম
কুমিল্লায় অস্ত্রের মুখে অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার লাখ টাকা ছিনতাই

কুমিল্লায় দেশীয় অস্ত্রের মুখে এক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার কাছ থেকে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের দক্ষিণে ওয়াপদা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনতাইয়ের শিকার সুবেদার নাসির উদ্দিন আহমেদ কাপ্তান বাজার এলাকার বাসিন্দা। তিনি ২০০৯ সালে বিজিবি থেকে অবসর গ্রহণ করেন।

 

ভুক্তভোগী জানান, সোমবার তিনি পদুয়ার বাজার থেকে মেয়ের নির্মাণাধীন বাড়ির জন্য টাইলস কিনে অটোরিকশাযোগে ফিরছিলেন। পথে একটি কালো রঙের হাইএক্স মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নামা পাঁচ যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কোমরে রাখা নগদ টাকা ছিনিয়ে নেয়।

 

তিনি আরও জানান, টাইলস কেনার পর অবশিষ্ট টাকা দিয়ে ইলেকট্রনিকস সামগ্রী কেনার পরিকল্পনা ছিল। তবে ছিনতাইয়ের ঘটনায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

 

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
Skip to toolbar