সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দেবীদ্বারে ক‍্যানসার আক্রান্ত ৩৮ রোগীকে আর্থিক সহায়তা ও ঔষধি চারাসহ বীজ বিতরণ

মো. বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:০২ পিএম
দেবীদ্বারে ক‍্যানসার আক্রান্ত ৩৮ রোগীকে আর্থিক সহায়তা ও ঔষধি চারাসহ বীজ বিতরণ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ক্যান্সার আক্রান্ত রোগীদের শুধু ওষুধের প্রয়োজন হয় না, তাদের প্রয়োজন মানসিক শক্তি ও সামাজিক সমর্থন। প্রফেসর ড.জেসমিন পারভীন সিমা নিজেই ক‍্যানসারে আক্রান্ত। তার অভিজ্ঞতার আলোকে এই মানবিক উদ্যোগ কেবল আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এই অসহায় পরিবারগুলোকে বেঁচে থাকার নতুন আশা জোগাবে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩ টায় দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে আয়েজিত “রেইজ ইয়োর হ‍্যান্ডস ফর নিডস ক‍্যানসার পেশেন্টস” গ্রুপের উদ্যোগে এবং “দেবীদ্বার উপজেলা জনকল্যাণ” সংঘের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান এ দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ‍্যক্ষ প্রফেসর মো. আহসান পারভেজ ওই বক্তব‍্য তুলে ধরেন।

প্রফেসর মো. আহসান পারভেজ আরো বলেন, “ক্যান্সার মানেই কেবল অবর্ণনীয় শারীরিক কষ্ট নয়, একটি মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের জন্য এক চরম অর্থনৈতিক বিপর্যয়। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়া এমন ৩৮ জন অসহায় ও দরিদ্র ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছে এক অনন্য মানবিক উদ্যোগ।
তিনি আরো বলেন, আপনারা নিজেদেরকে রোগী ভাববেন না, আপনারা আপনাদের যোদ্ধা ভাববেন, তা হলে ড. জেসমিন পারভীনের মতো সুস্থ‍্য জীবন যাপনের সুযোগ পাবেন।

ঢাকা বাংলা সরকারি কলেজের প্রফেসর ড. জেসমিন পারভীন সিমার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ সোহাগ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন,– উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, বিশিষ্ট বিশিষ্ট রাজনীতিক, সমাজ সেবক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সমাজ সেবক মো. মোজাফ্ফর আহমেদ, দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চবিদ‍্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, ক‍্যানসারে আক্রান্ত মো. শাহ আলম প্রমূখ।
এ অনুষ্ঠানের ক‍্যানসার বিষয়ে সচেতনামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন, ডাঃ মো. আল আমিন, ডাঃ মো. সাহেদ কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ৩৮ জন (গলা ও ফুসফুসের ক্যান্সার, স্তন ও জরায়ু ক‍্যানসার, ব্লাড ও ব্রেইন ক‍্যানসারসহ বিভিন্ন ক‍্যানসারে আক্রান্ত) রোগীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে ক্যান্সার সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়া, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে তাদের মাঝে ক্যান্সার প্রতিরোধী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বিভিন্ন ভেষজ ও ঔষধি গাছের চারা এবং নানা ফল ও সবজির বীজ বিতরণ করা হয়। কীভাবে এইগাছগুলোর যত্ন নিতে হবে এবং দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করা যাবে, সে বিষয়েও রোগীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সহায়তা নিতে আসা এক বৃদ্ধ ক্যান্সার রোগীর স্বজন চোখে পানি নিয়ে বলেন, “ক্যান্সারের চিকিৎসার খরচ চালাতে গিয়ে আমরা দিশেহারা। এই বিপদের দিনে এভাবে কেউ ভালোবেসে পাশে দাঁড়াবে, তা ভাবিনি। এই টাকা আমাদের ওষুধের খরচ জোগাতে অনেক সাহায্য করবে।”
সভাপতির বক্তব্যে ঢাকা বাংলা কলেজের মৃত্ত্বিকা বিভাগের প্রফেসর ড. জেসমিন পারভীন সিমা অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি নিজেও একজন ক‍্যানসারে আক্রান্ত। অভিজ্ঞতা থেকে এখন সমাজের প্রতি আমার ক্ষুদ্র দায়িত্ব পালন করার চেষ্টা করেছি মাত্র। এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারা এবং তাদের লড়াইয়ে শামিল হতে পারাই আমার সবচেয়ে বড় সার্থকতা। সমাজের সামর্থ্যবান প্রত্যেকে যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো ক্যান্সার রোগী নিজেকে একা ভাববেন না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই অনুষ্ঠানটি শেষ হয়, তবে কলেজ মিলনায়তন জুড়ে রয়ে যায় মানবতাবোধের এক পরম উষ্ণতা। এই মানবিক উদ্যোগ দেবীদ্বারের অসহায় মানুষের মনে এক নতুন আশার আলো জ্বেলে দিয়ে গেল।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×