বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা

মোঃ তারিকুল ইসলাম (তারেক) প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম
হোমনায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার হোমনায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু ও ওসমান গণি ভূঁইয়া।

এ ছাড়া বক্তব্য দেন হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হাসান (জাকি), পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান এবং যুগ্ম সম্পাদক শেফালী বেগম।

সভায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসাই বিএনপির রাজনীতির মূল শক্তি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। মানুষের সমালোচনা শুনতে হবে এবং তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কোনো বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

দেবিদ্বারে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম
দেবিদ্বারে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই এ প্রজন্ম, বাঁচাই জীবন’ এমন স্লোগানে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মোহনপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ) বিকেলে দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাংবাদিক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাইরুজ্জামান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম ও দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বাবুল বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে শুধু পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা শাহজালাল হেলালি, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা মোস্তফা, স্কুল শিক্ষক রিয়াদ, বিএনপি নেতা আলি আকবর, যুব প্রতিনিধি মহিউদ্দিন, নাজির প্রধান প্রমূখ।

মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক সংগঠনের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সমাবেশস্থল থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোহনপুর বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর ইউনিয়ন পরিষদ ফটকের সামনে গিয়ে শেষ হয়।

ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম
ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা লংমার্চে আইনশৃঙ্খলা ঠিক রাখতে চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ ইউএনও মো. শাহাদাৎ হোসেন ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইনের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে পৃথক মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা মোস্তফা, এনসিপি’র কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের উপজেলা নেতৃবৃন্দ। এর আগে বুধবার দুপুরে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ লংমার্চ বাস্তবায়নে খেলাফত মজলিস ও এনসিপির সাথে পরামর্শ সভা করেন।

চৌদ্দগ্রামের ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমাচ্ছে না। বরং দিন দিন জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকার প্রতিটি ক্ষেত্রে মেধার মূল্যায়ন না করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দিচ্ছে। সরকারের এসব হীন কর্মকান্ডে দিন দিন দেশের জনগণ ফুঁসে উঠছে। আমরা জনগণের পক্ষ থেকে লংমার্চের মাধ্যমে সরকারকে সব দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি। লংমার্চ উপলক্ষে উপজেলার মিয়াবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানিয়ে জনদাবীর পক্ষে রাজপথে অবস্থান ও চৌদ্দগ্রাম বাজারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও বিরোধী দলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক চারাগাছ বিতরণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম
চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক চারাগাছ বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: ‘গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ, সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

‘সবুজের পথে সাংবাধিকতা-পরিবেশের প্রতি দায়িত্ববোধ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশে সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া সহ গণসচেতনা তৈরির মহান লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সভাপতি এমরান হোসেন বাপ্পির সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাছুম, নির্বাহী সদস্য গোলাম রসুল, মো.ইয়াছিন ভূঁইয়া, সদস্য আবুল কাশেম মন্ডল, আশিকুর রহমান মজুমদার, সাকিবুল হাসান মিয়াজী, মো. আতাউর রহমান রিপন, অভি খাঁন, মো. নাজিম উদ্দিন, মো. শাহজাহান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ উপহার হিসেবে পেয়ে শিক্ষার্থীরা বাংলাদেশ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সময় তারা উপহার হিসেবে প্রাপ্ত এসব চারাগাছ নিজ নিজ বাড়ির আঙিনা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে আয়োজকরা বলেন, শুধু গাছ বিতরণ করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়; বরং গাছ লাগানোর পাশাপাশি এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ ও বৃক্ষের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জন্য অক্সিজেন, ফল, ঔষধ ও কাঠসহ নানা উপকার বয়ে আনে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর জন্য সাংবাদিক সমিতিকর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি সহ শিক্ষার বিস্তারে নানামুখী কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়েছেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

×