বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভায় ও র‌্যালিসহ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রোস্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো.কামরুল হুদা।

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু এবং সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন এর যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ মজুমদার, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মুক্তু, মো. শাহআলম, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, সহ-সভাপতি গাজী শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখা, উপজেলা যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোহাম্মদ জোবায়ের, মো. শাহনেওয়াজ মজুমদার, পৌরসভা যুবদলের আহবায়ক মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফখরুল হাসান, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবিদ্বারে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম
দেবিদ্বারে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই এ প্রজন্ম, বাঁচাই জীবন’ এমন স্লোগানে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মোহনপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ) বিকেলে দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাংবাদিক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাইরুজ্জামান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম ও দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বাবুল বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে শুধু পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা শাহজালাল হেলালি, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা মোস্তফা, স্কুল শিক্ষক রিয়াদ, বিএনপি নেতা আলি আকবর, যুব প্রতিনিধি মহিউদ্দিন, নাজির প্রধান প্রমূখ।

মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক সংগঠনের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সমাবেশস্থল থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোহনপুর বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর ইউনিয়ন পরিষদ ফটকের সামনে গিয়ে শেষ হয়।

ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম
ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা লংমার্চে আইনশৃঙ্খলা ঠিক রাখতে চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ ইউএনও মো. শাহাদাৎ হোসেন ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইনের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে পৃথক মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা মোস্তফা, এনসিপি’র কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের উপজেলা নেতৃবৃন্দ। এর আগে বুধবার দুপুরে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ লংমার্চ বাস্তবায়নে খেলাফত মজলিস ও এনসিপির সাথে পরামর্শ সভা করেন।

চৌদ্দগ্রামের ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমাচ্ছে না। বরং দিন দিন জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকার প্রতিটি ক্ষেত্রে মেধার মূল্যায়ন না করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দিচ্ছে। সরকারের এসব হীন কর্মকান্ডে দিন দিন দেশের জনগণ ফুঁসে উঠছে। আমরা জনগণের পক্ষ থেকে লংমার্চের মাধ্যমে সরকারকে সব দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি। লংমার্চ উপলক্ষে উপজেলার মিয়াবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানিয়ে জনদাবীর পক্ষে রাজপথে অবস্থান ও চৌদ্দগ্রাম বাজারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও বিরোধী দলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক চারাগাছ বিতরণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম
চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক চারাগাছ বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: ‘গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ, সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

‘সবুজের পথে সাংবাধিকতা-পরিবেশের প্রতি দায়িত্ববোধ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশে সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া সহ গণসচেতনা তৈরির মহান লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সভাপতি এমরান হোসেন বাপ্পির সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাছুম, নির্বাহী সদস্য গোলাম রসুল, মো.ইয়াছিন ভূঁইয়া, সদস্য আবুল কাশেম মন্ডল, আশিকুর রহমান মজুমদার, সাকিবুল হাসান মিয়াজী, মো. আতাউর রহমান রিপন, অভি খাঁন, মো. নাজিম উদ্দিন, মো. শাহজাহান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ উপহার হিসেবে পেয়ে শিক্ষার্থীরা বাংলাদেশ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সময় তারা উপহার হিসেবে প্রাপ্ত এসব চারাগাছ নিজ নিজ বাড়ির আঙিনা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে আয়োজকরা বলেন, শুধু গাছ বিতরণ করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়; বরং গাছ লাগানোর পাশাপাশি এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ ও বৃক্ষের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জন্য অক্সিজেন, ফল, ঔষধ ও কাঠসহ নানা উপকার বয়ে আনে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর জন্য সাংবাদিক সমিতিকর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি সহ শিক্ষার বিস্তারে নানামুখী কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়েছেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

×