কুবি বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল বাশার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নির্বাচিত হয়েছেন খাইরুল বাশার সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। এর আগে খাইরুল বাশার হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন।
গত রোববার (১ মে) কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ সরকারি চাকরিতে যোগদান করায় নিজ আবেদনের প্রেক্ষিতে কে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিবকে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
এবিষয়ে খাইরুল বাশার সাকিব বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতিগুলো অনুসরণ করে স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে যাবো। সর্বোপরি ইলিয়াস হোসেন সবুজ ভাই ও রেজাউল ইসলাম মাজেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরিশ্রমের যথার্থ মূল্যায়নের জন্য।
















