সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বেকার যুবকদের স্বপ্ন দেখাচ্ছেন প্রবাসী উদ্দোক্তা

মাহফুজ বাবু প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ১১:০৫ এএম
বেকার যুবকদের স্বপ্ন দেখাচ্ছেন প্রবাসী উদ্দোক্তা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় বেকার তরুণ ও যুবকদের স্বপ্ন দেখাচ্ছেন বরুড়ার তরুণ উদ্দোক্তা সৌদি আরব প্রবাসী হানিফ। দীর্ঘদিন প্রবাসী জীবন শেষে অনেকেই দেশে এসে যখন চিন্তিত হয়ে পরেন কি করবেন, তখন সুদুর সৌদি আরবে বসেই ওয়েভ ক্যামেরার মাধ্যমে পরিচালনা করছেন ষাঁড় গরুর বিশাল ফার্ম। এবছর কুরবানীতে বিক্রির জন্য শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে তার ফার্মে। প্রবাসী ব্যবসায়ী হানিফের সাথে কথা বলে জানা যায়, নিজস্ব অর্থায়ন ও যমুনা ব্যাংকের বরুড়া শাখা থেকে প্রাথমিক ভাবে কিছু লোন নিয়ে বরুড়া গত বছর আগানগর ইউপির বড়হাতুয়া গ্রামে নিজস্ব ২৪শতক জায়গার ওপর বাছাইকরা শতাধিক ষাঁড় গরু নিয়ে গড়ে তোলেন হানিফ এগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠান। ছোটভাই জয়নাল আবেদীনের পরিচালনায় ফার্মটিতে কর্মসংস্থান হয়েছে ৮জনের। সর্বনিম্ন ২৫০ কেজি থেকে ৫-৬শ কেজি ওজের গরু রয়েছে তার এই ফার্মে। ইউটিউব চ্যানেল দেখে, কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে তরুণ উদ্দোক্তা হানিফ এখন একজন সফল খামারি। এবার কুরবানির ঈদের আগেই খামারের সব গরু বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন তিনি। আগামী ১০জুলাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বর্তমান বাজারে ২৫০ থেকে ৩০০ কেজি ওজনের ছোট গরু লাইভ ওয়েটে ৪২৫ টাকা কেজি দরে মাঝারি ৩ থেকে ৪শ কেজি ওজনের গরু ৪৫০ টাকা এবং বড় গরু ৪৮০টাকা কেজি দরে ডিজিটাল স্কেলে মেপে সরাসরি ফার্ম থেকেই বিক্রি করছেন তিনি। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে কুরবানির গরু কিনতে ফার্মে আসছেন ক্রেতারা। কুমিল্লা ভেতরে ফ্রী পরিবহন সুবিধায় হোম ডেলিভারি সার্ভিস দেয়ায় ক্রেতারাও বাজারের ঝামেলা এড়াতে স্বপরিবারে ফার্মে এসেই কিনছেন গরু। ইতিমধ্যে বিক্রিও করেছেন বেশকিছু গরু। লাল কালো ও সাদা রংয়ের বিভিন্ন সাইজের গরু ওজনে কিংবা ঠিকা দরে কেনার সুবিধা রয়েছে তার ফার্মে। ঘাস খৈল ভুষি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে লালন পালন করায় তার ফার্মের দেশী গরুর চাহিদাও রয়েছে ভালো। বাজার ভালো থাকলে সব খরচ পুষিয়ে মোটামুটি ভালো লাভের আশা করছেন হানিফ।

শুধু গরুর ফার্মেই সীমাবদ্ধ থাকছেন না সফল খামারী প্রবাসী হানিফ। বিশেষ ব্যবস্থাপনায় প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে গরুর বর্জ্য থেকে বায়োগ্যাস প্লান্ট তৈরি করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নবনির্মিত আরেকটি ফার্ম সহ দুটো ফার্মের বায়োগ্যাস প্লান্ট থেকে আগামী বছর স্থানীয় প্রায় দেরশতাধিক পরিবারের মাঝে জ্বালানি সংযোগ দিবেন বলে আশা করছেন হানিফ। জ্বালানী গ্যাস ও জৈব সারের ব্যপক চাহিদা থাকায় এ থেকেও মাসিক প্রায় ২লক্ষাধিক টাকা আয় হবে ধারনা করছেন হানিফ। ঈদের ছুটিতে দেশে এসেছেন তিনি, এখন বিদেশে বসে ফার্মে লাগানো ওয়েভ ক্যামেরায় ফার্মের শ্রমিকদের নির্দেশনা দেন তিনি। দুগ্ধ গরু ও মোটাতাজা করন ফার্ম দুটোর পুরোপুরি কার্যক্রম শুরু হলে বিদেশে ব্যবসা গুটিয়ে দেশে এসে সরাসরি মনোযোগ দেবেন খামারে।

লাভজনক হওয়ায় তার এই ফার্ম দেখতে প্রবাস ফেরত বন্ধুবান্ধব ও যুবক সহ স্থানীয় বেকার স্বল্প শিক্ষিত, শিক্ষিত তরুণরা আসছেন প্রতিদিন। ব্যবসা ও খামার সম্পর্কে নানা পরামর্শ নিয়ে নিজেরাও আগ্রহী হয়ে উঠেছেন খামার ব্যবসায়। প্রবাসী উদ্দোক্তা হানিফ জানান, নিজস্ব জায়গা থাকলে প্রশিক্ষণ ও লোন নিয়ে খুব সহজেই এ ব্যবসা শুরু করা যায়। এতে করে একদিকে যেমন দেশে আমিষের চাহিদা পুরন সহ অর্থনীতিতে ভুমিকা রাখা সম্ভব। সেই সাথে চাকরি প্রত্যাশী বা বিদেশে গমনেচ্ছুদের জন্য দেশেই নিজ কর্মস্থান সহ অনেকের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তিনি জানান আগামী সিজনে আরো বড় পরিসরে কয়েক শতাধিক গরু তুলবেন খামের। পাশাপাশি দুগ্ধ গরুর খামার গড়ে তোলার ইচ্ছে বাস্তবায়নে কাজ করছেন। সঠিক পরিচর্যা ও পরিশ্রমের মাধ্যমে স্বল্প বিনিয়োগে বছরে কয়েক লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখাচ্ছেন বরুড়া বড়হাতুয়া গ্রামের প্রবাসী হানিফ।

বড় মাঝারি বা ছোট লাইভ ওয়েটে কিংবা ঠিকা দরে কুরবানির জন্য সুস্থ সবল দেশী ষাঁড় গরু কিনতে বরুড়া বড়হাতুয়ায় হানিফ এগ্রো ফার্মে ঘুরে আসার অনুরোধ হানিফের। ঘরে বসে অনলাইনে কেনার সুবিধা সহ এখন কেনার পর ঈদের আগের দিন কুমিল্লার ভেতরে ফ্রী হোম ডেলিভারি সার্ভিস সহ আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৮২৮-৩৮ ৮১ ৮২ নাম্বারে।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×