কুমিল্লা বাকশীমূলে চেয়ারম্যান পদে জনদরদী আবুল বাশারকে চায় জনগণ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জনদরদী সমাজসেবক ইঞ্জিঃ মোঃ আবুল বাশার। পাহাড়পুর গ্রামের সম্ভান্ত্র পরিবারের সন্তান তিনি, যিনি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে দীর্ঘদিন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে কুমিল্লা শহরে মেট্রোপলিটন মডেল হসপিটাল প্রতিষ্ঠা করে সুনামের সাথে মানুষের সেবা দিয়ে আসছেন।

শিক্ষিত, আলোকিত ও সৎ নেতৃত্বের প্রতীক হিসেবে তাকে চেয়ারম্যান পদে দেখতে চায় ইউনিয়নের সাধারণ জনগণ, শিক্ষিত সমাজ ও বন্ধুমহল। স্থানীয়রা জানান, তিনি কোনো প্রকার অন্যায় অপরাধ, পেশিশক্তি বা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নন।
ইঞ্জিঃ আবুল বাশার বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি। যদি ইউনিয়নের জনগণ চান এবং মহান আল্লাহ কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি।” তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ বলেন, “আমরা চাই চেয়ারম্যান হিসেবে একজন শিক্ষিত মানুষ আসুক।”
খোকন চৌধুরী ও আঃ রউফ মেম্বার জানান, “ইঞ্জিঃ আবুল বাশার একজন ভদ্রলোক, সমাজের নিপীড়িত মানুষের পাশে দীর্ঘদিন কাজ করছেন। তিনি চেয়ারম্যান হলে সমাজ উপকৃত হবে।”
এছাড়া সাবেক চেয়ারম্যান জামশেদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, যুবদলের আহবায়ক শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামশেদ চৌধুরীসহ অসংখ্য নেতৃবৃন্দ তাকে শুভ কামনা জানিয়েছেন।


















