কুমিল্লা হোমনা তিতাসে আশরাফুল আলমের জিরো টলারেন্স অঙ্গীকার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার সকাল ১০টায় বাতাকান্দি বাজারে আইএবি কার্যালয়ে তিতাস ও হোমনার সাংবাদিকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জুনাইদ।
প্রার্থীর বক্তব্য
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা জনগণের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে তার মূল অঙ্গীকার।
তিনি আরও জানান, নারী সমাজের ক্ষমতায়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকারের তালিকায় থাকবে।
জামায়াত প্রসঙ্গে মন্তব্য
এক প্রশ্নের উত্তরে তিনি জামায়াতে ইসলাম সম্পর্কে বলেন, “জামায়াতে ইসলাম নামেই ইসলাম, আসলে তারা মুনাফেকের দল। তাদের কথা ও কাজে কোনো মিল নেই। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, সে কারণেই আমরা ১১ দলীয় জোট থেকে বের হয়ে গেছি।”
উপস্থিত নেতৃবৃন্দ
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, তিতাস উপজেলা সভাপতি ডা. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহলম (মেম্বার), হোমনা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সরকার, মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখার ছদর মোঃ বাবুল মিয়া, ইসলামি যুব আন্দোলনের উপ সম্পাদক মাওলানা মুফতি সালিমুদ্দিন মাছিমপুরী, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ হোমনা–তিতাস উপজেলার নেতৃবৃন্দ।




















