বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:২৫ পিএম
চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে মমিনুল ইসলাম মজুমদার নামে এক দুবাই প্রবাসীর উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ওই প্রবাসী। পরে স্থানীয়রা তাকে হামলাকারীদের থেকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানেও তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা মজুমদার বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগম থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে শাহআলম মজুমদার নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বয়স বিবেচনায় মুছলেকা নিয়ে তাকে স্থানীয় গণ্যমান্য লোকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক মো. গুলজার আলম।

থানায় দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জান গেছে, দুবাইয়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মো. শাহআলম মজুমদারের পরিবার ও ভুক্তভোগি প্রবাসী মমিনুল ইসলাম মজুমদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সম্প্রতি শাহআলমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, সামাজিক সিদ্ধান্ত অমান্য করা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে অশোভন আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে মীমাংশার উদ্দেশ্যে শনিবার সকালে গ্রামে একটি শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে শাহআলমের ছোট ছেলে নাঈম গ্রাম্য সর্দারদের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় সে তাদেরকে দেখে নেওয়ার হুমকি-ধমকি দেয়। প্রতিবাদে প্রবাসী মমিনুল ইসলাম তাকে এমন অশোভন আচরণ থেকে বিরত থাকতে বলে। এতে নাঈম ক্ষিপ্ত হয়ে তার অপর দুই ভাই সোহাগ ও মাইন উদ্দিনসহ তাদের আরো কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মমিনুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মমিনুলকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরপরই শাহআলমের তিন ছেলে ও হামলাকারী আত্মীয়-স্বজনরা নিজ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহআলমকে আটক করে। এক ঘণ্টা পর স্থানীয় একজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রবাসী মমিনুল ইসলামের পরিবার জানায়, কয়েক বছর আগে নাঈমকে দুবাইয়ে কাজের সুযোগ দিয়েছিলেন মমিনুল। সেখানে দোকানে কাজ করার সময় নাঈম কয়েক ভরি স্বর্ণ চুরি করে পালানোর চেষ্টা করলে মমিনুল অভিযোগ করেন। পরবর্তীতে স্বর্ণ ফেরত দিয়ে সেখানেই বিষয়টির মীমাংশা করা হয়। এতে শাহআলমের পরিবার মমিনুলের পরিবারের উপর ক্ষুব্ধ হয়। কিছুদিন আগে মমিনুল ইসলাম দেশে আসলে বিষয়টি নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ সময় শাহআলমের পরিবার মমিনুলকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার জের দিনদিন বাড়ছিলো। বিষয়টি নিয়ে শনিবারে শালিস অনুষ্ঠিত হয়। সেখানে শাহআলমের ছেলে নাঈমের অশোভন আচরণের প্রতিবাদ করায় তারা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী মমিনুলের উপর হামলা করে। মমিনুলের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই শনিবারের শালিস বৈঠকের সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আমরা এ হামলায় জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। এর আগে অভিযুক্ত নাঈম কর্তৃক হুমকি-ধমকির ঘটনায় গত বুধবার ভুক্তভোগি প্রবাসী মমিনুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত শাহআলম বলেন, বিদেশে আমার ছেলে নাঈমের সাথে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ওইদিন বিচার বসে। মমিনুল আমার ছেলের সাথে অন্যায় করেছে। সমাধান হওয়ার একপর্যায়ে সে আমাদেরকে হুমকি দিলে আমরা তার উপর হামলা করতে বাধ্য হই। এখন তারা আইনের আশ্রয় নিয়েছে। আমি আইনীভাবে তা মোকাবেলা করবো। সামাজিকভাবে মীমাংশার জন্য আমি প্রস্তুত।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, সামাজিক শালিসে প্রবাসীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক শাহআলমকে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, শাহআলম বয়োবৃদ্ধ একজন মানুষ। তিনি প্রস্রাবে ইনফেকশন জনিত সমস্যাসহ শারীরিক নানান সমস্যায় ভুগছেন। মানবিক দিক বিবেচনায় স্থানীয় একজনের জিম্মায় তাকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পর্যায়ের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোমনার কাদেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
জেলা পর্যায়ের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোমনার কাদেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কুমিল্লার হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় আজান ও কুরআন তিলাওয়াত বিভাগে অংশ নিয়ে তিন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১টায় কুমিল্লা জেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আজান ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে মো. জাহিদ হাসান। কুরআন তিলাওয়াত ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয় মো. হাফিজুল ইসলাম এবং ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে মো. আতাউল্লাহ বুখারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ গোলাম মোস্তফা শাহ এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান।

মাদ্রাসার মুহতামীম মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন আত তাহেরীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করে। তাদের এ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটির সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সেক্রেটারি হাজী মুহাম্মদ নূরুল ইসলামসহ পরিচালনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা, কুরআন তিলাওয়াত ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দাউদকান্দিতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে জোরালো আলোচনা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম
দাউদকান্দিতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে জোরালো আলোচনা

কুমিল্লার দাউদকান্দিতে মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চাঁদাবাজি, চুরি-ডাকাতি দমন এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় কমিটির সভায় এসব বিষয় গুরুত্ব পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার প্রতিনিধি, দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোখলেসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ বায়জিদ আহমেদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে শামসুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৯ পিএম
দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ- এর দেবীদ্বার উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসনের সভা কক্ষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ-এর উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ- এর কুমিল্লা জেলা শাখা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান।

কমিটির অন‍্যান‍্য সদস‍্যরা হলেন, সহ সভাপতি – ময়নাল হোসেন ( ভিপি) দৈনিক মুক্ত খবর। যুগ্ম সাধারণ সম্পাদক: রুহুল আমিন হাজারী-দৈনিক জবাবদিহি। সাংগঠনিক সম্পাদক: জনি ফারুক, দৈনিক ইনকিলাব। সহ- সাংগঠনিক সম্পাদক: এম এ হালিম দৈনিক বাংলার আলোড়ন। দপ্তর সম্পাদক: মনির মোশাররফ, দৈনিক নাগরিক ভাবনা। অর্থ বিষয়ক সম্পাদক: ডা. মো. শাহিন। প্রচার এবং প্রকাশনা সম্পাদক: এ কে এম মিজানুর রহমান (কাউছার) দৈনিক ঢাকা নিউজ। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: শিক্ষক মো. শাখাওয়াত হোসেন। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট, মো আনিছুর রহমান খান । সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: ডা. শাহ জালাল।শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. রুহুল আমিন- সহকারী প্রধান শিক্ষক পরিবেশ বিষয়ক সম্পাদক: আবুল কালাম আজাদ। দৈনিক দিন প্রতিদিন। মামলা ও নির্যাতন মনিটরিং সেল: মো: বিল্লাল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার। জরুরী সহায়তা ও চিকিৎসা বিষয়ক ডা. মাসুদ হাছান। নির্বাহী সদস্য: আব্দুল আউয়াল, দৈনিক আমার প্রানের বাংলাদেশ। আব্দুল আলিম ফেইস দ্যা পিপলস নিউজ। সাধারণ সদস্য: এমজে মামুন, দৈনিক নাগরিক ভাবনা। রাসেল সরকার দৈনিক মানব জমিন। মামুনুর রশীদ, দৈনিক খবরের আয়না। ডাঃ প্রতিনিধি মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন।

অন‍্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন, মোঃ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মাহমুদ হৃদয়, আমাদের দেবীদ্বার পএিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম। বিজয় টিভির দেবীদ্বার প্রতিনিধি এনামুল হক।
এছাড়াও পোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাহিদ হাজারী, গিতা পাঠ করেন ভজন সাহা। এসময় সম্মিলিত ভাবে জাতীয় সংগীত ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দলীয় সংগীত প্রদর্শিত হয়।

×