রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

আমরা কোনো পেশি শক্তির প্রতিবন্ধকতাকে বিশ্বাস করিনা : কুমিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৩:১২ পিএম
আমরা কোনো পেশি শক্তির প্রতিবন্ধকতাকে বিশ্বাস করিনা : কুমিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা কোন ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা কোন পেশি শক্তির প্রতিবন্ধকতাকে বিশ্বাস করিনা। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে। কে কি বলল এগুলো কোন কাজ হবে না। বন্ধু দেশ আমাদের পাশে যেমন ছিল, তেমনি অনেক দেশ আমাদের ডুবিয়ে দেয়ার জন্যও চেষ্টা করেছে’।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলে তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সকল উপদেশ দিয়ে থাকেন। এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার পরামর্শ শতভাগ কাজে লেগেছে। তিনি বলেছিলেন দিন বদলের পালা বদলে দিবেন বাংলাদেশ। আপনারা চোখ দুইটি যদি বন্ধ করেন ১৫ বছর আগে আপনারা কি ছিলেন আর আজকে কোথায় এসেছেন। সেই যদি চিন্তা করেন তাহলে আর কেউ কিছু বলতে হবে না। সবাই মনে করবেন আমরা একটা অবস্থান থেকে বেহেস্তের বাগানে প্রবেশ করেছি। আমরা সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একক নেতৃত্ব দিয়েছেন’।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন রয়েছে এই চান্দিনার। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা কোন ক্রমেই আধুনিক টেকনোলজির অপব্যবহার করবেন না। সেজন্য আমাদের আইন রয়েছে, যারা অপব্যবহার করবেন তারা আইনের মুখোমুখী হতেই হবে। আপনারা কেউ ভূয়া নিউজ দিবেন না, উদ্দেশ্যে মূলক কোন প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেইসবুকে প্রচার করবে না। আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন আমার স্বপ্ন সবই আঁধারে ডুবে যাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন, তখন অনেকেই হাসছিলেন। আজকে তার সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলে সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সিটিজেন প্রয়োজন। আর স্মার্ট ইকোনমিক গড়ে তুলতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মতো বিশ্ব বিখ্যাত চিকিৎসকও গড়ে তুলতে হবে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা। এসময় তিনি আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুঃ আসাদুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকার সহ চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ছাত্রলীগ সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নেতা-কর্মীরা।

এর আগে সকাল সাড়ে ১১টায় চান্দিনা উপজেলা পরিষদ ডাকবাংলোতে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মন্ত্রীকে সস্ত্রীক ফুলের শুভেচ্ছা প্রদান করেন নেতা-কর্মীরা। সেখানে থেকে পৌরসভা পর্যন্ত সড়কের দুই পাশে অপেক্ষারত নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে সম্মান জানান প্রধান অতিথিকে।

পরে তাঁর শ্বশুরালয় কুমিল্লার বরুড়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বরুড়া উপজেলায় গিয়ে মনোহরপুর জামে মসজিদ উদ্বোধন, বিকাল ৩টায় নলুয়া-মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ২য় ও ৩য় তলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূইয়া লাইব্রেরীর উদ্বোধন, মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূইয়া’ নামক বইয়ের মোড়ক উন্মোচন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অংশ গ্রহণ করেন। বিকেলে বরুড়া সরকারী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

×
Skip to toolbar