মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, যা খুবই অমানবিক : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৫:১৩ এএম
কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, যা খুবই অমানবিক : প্রধানমন্ত্রী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতা দখলের কথা ভাবছে, যা খুবই অমানবিক।প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জনগণকে হত্যা করে লাশের ওপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাবার চিন্তা করে তাদের মতো অমানবিকতা আমি আর কোথাও দেখি না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘সশস্ত্র বাহিনী দিবস- ২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে একথা বলেন।তিনি বলেন, জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে জনগণকে হত্যা করে লাশের ওপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাবার যারা চিন্তা করে তাদের মতো অমানবিকতা আমি আর কোথাও দেখি না। এটা আমাদেরকে কাছে ভাবতেও অবাক লাগে। কাজেই আমরা শান্তি চাই।প্রধানমন্ত্রী বলেন, মানুষ যখন একটু শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল, একটু আশার আলো দেখছিল এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে এই অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ মানুষের জীবনটাকে আবার ব্যাহত করছে। একটা শংকার মধ্যে ফেলে দিচ্ছে। এটাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয়।যারা এই ধ্বংসাত্মক কাজ করছে তাদের বোধোদয় হবে সেই আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ না করে গণতান্ত্রিক ধারায় যোগ দিক, জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রাখুক।তাঁর সরকার একটার পর একটা চ্যালেঞ্জ মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, কোভিড-১৯ আমরা যেভাবে মোকাবেলা করলাম এরপরে অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের ঝামেলা মাঝে মাঝে শুরু হয়-সাধারণ মানুষকে কেন পুড়িয়ে মারা হয় সেটাই আমার প্রশ্ন?তিনি বলেন, এই সাধারণ মানুষকে পুড়িয়ে মারা, বাসে আগুন দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা কি কারণে? আমার কাছে এটা এখনো বোধগম্য নয়।

বাংলাদেশকে শান্তির অন্বেষক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শান্তি শুধু দেশের অভ্যন্তরে নয় আঞ্চলিক এবং সারা বিশ্বব্যাপী আমরা শান্তি চাই।এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র নীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়,’ এর  এর উল্লেখ করে বলেন, অন্তত আমি এটুকু দাবি করতে পারি এ পর্যন্ত আমরা আমাদের এই পররাষ্ট্র নীতি নিয়েই চলেছি। সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে, আঞ্চলিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের সমুদ্রসীমা, আমাদের স্থল সীমা, পার্বত্য শান্তি চুক্তি করে আমাদের রিফিউজিদের ফিরিয়ে আনার মত ব্যবস্থা আমরা করেছি। সুচারুভাবে আমরা এগুলো করতে পেরেছি। এমনকি ছিটমহলগুলো আমরা শান্তিপূর্ণভাবে বিনিময় করতে পেরেছি। কাজেই বাংলাদেশ শান্তির দেশ।প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে সরকার এসেই আওয়ামী লীগ সরকার সশস্ত্র বাহিনীতে নারী সদস্যদের অন্তর্ভুক্ত করে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আমাদের দেশের নারী সদস্যরা অনেক সুনাম করেছে।তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তিনি শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের আরো নারী সদস্যদের অন্তর্ভুক্তি প্রত্যাশা করেছেন।‘এটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। নারীর ক্ষমতায়ন এবং নারীর যে কর্ম ক্ষমতা সেটা আমরা বৃদ্ধি করতে পেরেছি। সমাজের কোন স্তরের মানুষই পেছনে পড়ে থাকবে না,’ বলেন তিনি। তিনি আরও বলেন, হিজড়া, বেদে, কুষ্ঠ রোগীর থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে তাঁর সরকার। তাদের বিনামূল্যে ঘর করে দেওয়া হচ্ছে, জীবন জীবিকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং আয় উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সরকার।তাঁর সরকারের উন্নয়ন কেবল রাজধানী কেন্দ্রিক নয়, কেবল ফ্লাইওভার, মেট্রোরেল বা কর্ণফুলী টানেল নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সমগ্র বাংলাদেশের উন্নয়ন করা হচ্ছে। যাতে গ্রামে বসে প্রত্যেকটি গ্রামের মানুষ শহরের সব রকমের সুযোগ সুবিধা পেতে পারে, বলেন তিনি।তিনি বলেন মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ব্যাপকভাবে কর্মসংস্থান করা হচ্ছে ফলে সারা বিশ্বে আজকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য গর্বে তাঁর বুকটা ভরে ওঠে।শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন এ সময় তিনি তাঁদের  রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, এ দেশটা আমাদের কোন প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো রকমের দুর্যোগ দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়। সীমিত সম্পদের দেশ হলেও যেখানে দুর্যোগ হোক সে জায়গায় বাংলাদেশ ছুটে যায় এবং মানুষের পাশে দাঁড়ায় এবং আমাদের সশস্ত্র বাহিনী সেখানে ভূমিকা রাখে।’৭৫-এর বিয়োগান্তক অধ্যায় স্মরণ করিয়ে দিয়ে দেশের ভাগ্যহত মানুষের মুখে হাসিফোটাবার জন্যই তাঁর পথচলা উল্লেখ করে সরকার প্রধান বলেন, বাবা মা ভাই সব হারিয়েছি, আমার আর হারাবার কিছু নেই। পাওয়ারও কিছু নেই। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা যেহেতু সারা জীবন সংগ্রাম করেছেন তাই বাংলাদেশটাকে  আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন, ২০২০ সালে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, সেই সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। যেটা ২০০৮ এর নির্বাচন ইশতেহার আমরা ঘোষণা করেছিলাম এবং সেই মোতাবেক কাজ করে আমরা এই লক্ষ্য অর্জন করতে পেরেছি।তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে ২০২৬ সালে। ২০২৬ সালের এই যাত্রা যেন আমরা ভালোভাবে করতে পারি সেজন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা যেন কেউ বন্ধ করতে না পারে। সেটাই আমার একমাত্র লক্ষ্য।তিনি বলেন, শান্তিতে সমরে সব জায়গায় আমাদের সশস্ত্র বাহিনীর সদা সচেষ্ট এবং শক্তিশালী। সেই শক্তিশালী হিসেবেই একে আমরা গড়ে তুলছি।প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো সাথে যুদ্ধ চাই না আমরা শান্তিতে বাস করতে চাই। কিন্তু আমার দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেন যথাযথ প্রস্তুতি আমাদের থাকে সেটাই আমাদের সব সময় মনে রাখতে হবে।‘আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত হিসেবে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করবে,’ বলেন তিনি।পাশাপাশি আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনেও বাংলাদেশ সশ্বস্ত্র বাহিনী যথাযথ অবদান রেখে যাচ্ছেন উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের এই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছিল। যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। কাজেই সেই বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলতে চাই।  শেখ হাসিনা বলেন, ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো। আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবে। অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। ২০৪১ সালের মধ্যে আমরা এভাবেই বাংলাদেশকে গড়ে তুলবো এবং এগিয়ে নিয়ে যাব।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার

কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:০৩ এএম
কুমিল্লায় স্যার গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল, অপরাধ বন্ধে আদালতের কড়াকড়ি

পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত এফআইআর/জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছেন আদালত।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার পাশাপাশি তাদের সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং বিচারিক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন না ঘটানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে আসামিরা পুনরায় পরিকল্পিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ পাঠান।
অন্যদিকে, সংশ্লিষ্ট আসামি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) চলমান রয়েছে। ওই মামলায়ও আসামিরা পলাতক রয়েছে এবং এখনো কোনো মালামাল উদ্ধার সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, উভয় মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের আওতাভুক্ত। তদন্ত কর্মকর্তাদের দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন আদালতের নির্দেশ অমান্য করে অপরাধ বা ষড়যন্ত্রে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এদিকে, মামলাসংক্রান্ত জটিলতা ও অভিযোগের বিষয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারও বিষয়টি আমলে নেয়। অতিরিক্ত ডিআইজি (ডি অ্যান্ড পিএস) ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার, কুমিল্লা উক্ত আদেশ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
বাদী মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেন, আসামিরা ধারাবাহিকভাবে অপরাধ চালিয়ে যাওয়ায় তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০২ পিএম
চান্দিনা মহাসড়কে জাল টাকা লেনদেনকালে আটক-১ : পরে বাসা থেকে মিলল ল্যাপটপ-প্রিন্টারসহ জাল টাকা বানানোর সরঞ্জাম

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ০১:০৫ মিনিটের দিকে আমার নেতৃত্বে উপপরিদর্শক শিশির ঘোষ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলাশ্বর এলাকায় ঢাকামুখী মহাসড়কের পালকী সিনেমা হলের সামনে অভিযান চালায়। এ সময় জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেতবাড়ি) এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের সর্বমোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ০৩:২০ মিনিটে মুরাদনগর থানাধীন বাবুটিপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় চান্দিনা থানা পুলিশ।

×
Skip to toolbar