কুমিল্লায় ১২০০ পিস ইয়াবা পায়ুপথে গ্রেফতার করলো হাইওয়ে পুলিশ
Oplus_131072
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে হাইওয়ে পুলিশের তৎপরতায় অভিনব কায়দায় পাচারকালে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার +১০ এপ্রিল) দিবাগত রাতে ভোর ৪টা ১০ মিনিটে ময়নামতি হাইওয়ে থানার রাত্রিকালীন টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি আব্দুল হাকিম (৪০), পিতা মৃত আলী আকবর, টেকনাফ কক্সবাজারের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার দেহের অভ্যন্তরে অভিনব কায়দায় ইয়াবা লুকানো আছে।
পরে ঘটনাস্থলের পাশে একটি টয়লেটে নিয়ে গেলে উপস্থিত সাক্ষীদের সামনে আসামি নিজ হাতে ২৪টি গোলাকার প্যাকেট বের করে। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল, সর্বমোট ১২০০ পিস ইয়াবা উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে শরীরে পায়ুপথ দিয়ে ঢুকিয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিভিন্ন বাসে করে এসে ঘটনাস্থলে নেমে অন্য বাসে ঢাকায় যাওয়ার অপেক্ষায় ছিল।
হাইওয়ে পুলিশের তৎপরতায় অভিনব কায়দায় পাচারের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















