বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনা
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি প্রাপ্তদের সম্মাননা, সনদ ও ক্রেস্ট প্রদান উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় গৌরীপুর বিলকিস মোশাররফ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবু ইউসূফ মুন্সী। প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক কামরুল হাসান গরিব, উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক মোহাম্মদ আবদুল আলিম, প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, উপদেষ্টা মোহাম্মদ বশির উল্লাহ, মোহাম্মদ জিন্নাত আলী, ব্যবসায়ী মোহাম্মদ আলী আজম ও মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সরকার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম রাজু, অর্থ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, মোহাম্মদ গোলাম মোস্তফা ও মোহাম্মদ মোবারক হোসেন।
সাংবাদিকতায় অসাধারণ নৈপুণ্যের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক হানিফ খান, দৈনিক প্রথম আলোর সাংবাদিক আব্দুর রহমান ঢালী এবং দৈনিক ভোরের কাগজের সাংবাদিক হালিম সৈকতকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ খালেদ কাউছার। প্রয়াত কবি ও সংগঠক আলী আশরাফ খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট হস্তাক্ষরবিদ, ছড়াকার ও ধারাভাষ্যকার মোহাম্মদ মনির হোসেন মাষ্টার। পরে অতিথিবৃন্দ সারা বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। দ্বিতীয় স্থান অর্জন করে বরকোটা মর্নিংসান কিন্ডারগার্টেন এবং তৃতীয় স্থান অর্জন করে যৌথভাবে গৌরীপুর দক্ষিণ বাজার সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল ও বরকোটা মর্নিংসান কিন্ডারগার্টেন।




















