সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ছাত্র আন্দোলনের সংবাদের জেরে সাংবাদিককে হত্যা চেষ্টার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১:১১ পিএম
কুমিল্লায় ছাত্র আন্দোলনের সংবাদের জেরে সাংবাদিককে হত্যা চেষ্টার ঘটনায় মামলা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ প্রকাশ্যে যেখানে সাংবাদিকদের অনীহা সেখানে কুমিল্লায় কর্মরত সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর জীবনের ঝুঁকি নিয়ে মাঠে সংবাদ সংগ্রহের কাজে সক্রিয় ছিলেন। মানছুরের সক্রিয় ভূমিকা নিস্ক্রিয় করতে কুমিল্লার সাবেক এমপি বাহারের লালিত তথাকথিত সাংবাদিক নামধারীরা তাঁকে হত্যা পরিকল্পনা করতে থাকে। এরই ধারাবাহিকতায়

গত ২১ মে ও ৬ আগষ্ট আব্দুল্লাহ আল মানছুরের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিত ভাবে রানীর বাজার ও কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোড চর্থা এলাকায় হত্যার উদ্দেশ্য নিয়ে বেআইনি জনতাবদ্ধে একত্রিত হয়ে সাবেক সংসদ সদস্য  বাহরের মিডিয়া পিএস দেলোয়ার হোসেন জাকির, সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা কর্মী আনোয়ার হোসেন, আশিকুর রহমান আশিক সহ একটি সঙ্ঘবদ্ধ দল তাঁকে হত্যার জন্য হামলা চালায়।

 হামলায় সাংবাদিক মানছুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হামলার ঘটনায় মামলা করতে গিয়ে সন্ত্রাসীদের হুমকি মুখে বেক পেতে হয়।

হামলার ঘটনার বিষয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দৈনিক সবুজ বাংলা পত্রিকা সহ বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশের জেরে  জাকির, আশিক, আনোয়ার সহ অন্যান্যরা আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এঘটনায় আহত সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বাদী হয়ে এজাহার নামীয় ২৪ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar