বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

আবারও একই শহরে হারুন-সানজিদা, প্রেমঘটিত কাণ্ডে দেশজুড়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:৩৭ এএম
আবারও একই শহরে হারুন-সানজিদা, প্রেমঘটিত কাণ্ডে দেশজুড়ে আলোচনা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দীর্ঘ এক বছরের বেশি সময় পর আবারও একই শহরে পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও সানজিদা আফরিন নিপা। আগেও একই শহরে কর্মরত ছিলেন ‍দুইজন। দেখা হতো দিনে-রাতে। হারুন-সানজিদার মধ্যে ছিল পরকীয়া প্রেমের সম্পর্ক। প্রেমঘটিত ঘটনা নিয়ে ঘটে যায় তুলকালামকাণ্ড। দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাময়িক বরখাস্ত করা হয় হারুনকে। বদলি করে সংযুক্ত করা হয় রংপুর রেঞ্জে। ঠিক একবছর পর এবার সানজিদাকে বদলি করে রংপুরে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসছে তাহলে কি এবার সানজিদার সঙ্গে দেখা হবে হারুনের?
জানা গেছে, গত বছরের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চিকিৎসা করাতে রাজধানীর বারডেম হাসপাতালে যান ডিএমপির এডিসি সানজিদা। পরে তিনি হাসপাতালে ডেকে নেন ডিএমপির তৎকালীন আরেক এডিসি হারুনকে। অভিযোগ আছে, হাসপাতালে দুইজনকে অপ্রীতিকর অবস্থায় আটক করে সানজিদার স্বামী আজিজুল হক মামুন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের সহায়তায় সানজিদা-হারুনকে আটকে ফেসবুক লাইভ করা হয়। বিষয়টি নিয়ে সেখানে তুমুল বাক-বিতণ্ড হয়। পরে ওইদিন রাতেই শাহবাগ থানা পুলিশের সহায়তায় ছাত্রলীগের দুইজন নেতাকে থানায় তুলে এনে পুলিশ হেফাজতে নিয়ে বেদম প্রহার করা হয়। এসময় পুলিশের পায়ে থাকা বুট, অস্ত্রের বাট দিয়ে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমের পাঁচটি দাঁত উপরে ফেলা হয়। আরেক নেতা শরীফ আহমেদ মুনিমকে বেদম মারধর করা হয়। বিষয়টি জানাজানি হলে হারুনকে ডিএমপির পিওএম উত্তর বিভাগে বদলি করা হয়। পরে ১২ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে পাঠানো হয়। গত ১৬ জুলাই পুলিশ অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ২৪ অক্টোবর ডিএমপির এডিসি সানজিদা আফরিনকে বদলি করে রংপুর পাঠানো হয়েছে। তাকে রংপুর পিটিসিতে (পুলিশ ট্রেনিং সেন্টার) বদলি করা হয়েছে। তিনি ওইদিনই ডিএমপিতে শেষ অফিস করেছেন। চলতি সপ্তাহে সানজিদা পিটিসিতে অফিস শুরু করবেন।
অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হারুন বর্তমানে আমাদের রেঞ্জে সংযুক্ত আছেন। তাকে প্রতিদিন অফিসে আসতে হয়, তবে কোনো চেয়ার-টেবিল তার নামে বরাদ্দ নেই। সংযুক্তের কারণ সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘থানায় তুলে নিয়ে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনার তদন্ত শেষ হয়নি। একারণে তাকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। আপাতত এখানেই তাকে থাকতে হবে।

কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ টাকা আত্মসাৎ, রনির সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১৫ পিএম
কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ টাকা আত্মসাৎ, রনির সদস্যপদ স্থগিত

কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রেসক্লাবের সাধারণ সদস্য (সদস্য নং-২০) ও একুশে টিভি কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি-এর সাধারণ সদস্যপদ স্থগিত করা হয়েছে। রনির বিরুদ্ধে মোট ৩৩,১০,০০০ টাকা (তেত্রিশ লাখ দশ হাজার টাকা) আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

এর আগে প্রেসক্লাব কর্তৃপক্ষ আত্মসাৎকৃত অর্থ পরিশোধের জন্য তাঁকে বর্তমান কমিটি দু’বার লিখিত নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তিনি কোনো নোটিশে কর্ণপাত করেননি এবং আত্মসাৎকৃত টাকা ফেরত দেননি।

ফলে সর্বশেষ ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁর সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাধারণ সদস্যরা দাবি তুলেছেন, আত্মসাৎকৃত টাকা আদায়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তাঁকে আজীবনের জন্য প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করারও দাবি জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সদস্যরা।

কুমিল্লা প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২০১৬ সালের জানুয়ারি মাসে কুমিল্লা প্রেসক্লাবের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। সেই কমিটির সদস্য ছিলেন, হুমায়ুন কবির রনি। দীর্ঘ ৫ বছর দায়িত্বে ছিল এই আহ্বায়ক কমিটি। ওই সময়ে কুমিল্লা প্রেসক্লাবের মালিকানাধীন কমিউনিটি সেন্টারটি রনিকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। বলা হয়, কমিউনিটি সেন্টারের আয় নিয়মিত প্রেসক্লাবের ব্যাংক হিসাবে জমা দিতে হবে। কিন্তু রনি আয়ের একটাকাও ক্লাব ফান্ডে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন।

পরবর্তীতে নির্বাচিত কমিটি এসে রনিকে হিসাব করে টাকা পরিশোধ করতে বলেন। পরে কুমিল্লা প্রেসক্লাবে ২০২৩-২৪ সালের নির্বাচনে লুৎফুর রহমান সভাপতি ও সাইয়ীদ মাহমুদ পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটি রনির টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি উপকমিটি গঠন করে। ওই কমিটি সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে প্রতিবেদন জমা দেয় এবং প্রতিবেদনে উল্লেখ করে যে রনি কমিউনিটি সেন্টার থেকে আয় করে মোট ৩৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাত করেছেন। এ প্রতিবেদন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়।

পরবর্তীতে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে বর্তমান কমিটি পরপর চিঠি দিয়ে রনিকে টাকা পরিশোধ করতে বলেন। রনির কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী কমিটির গত ৭ এপ্রিল ২০২৬ তারিখের সভায় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে হুমায়ুন কবির রনির প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে চিঠির মাধ্যমে হুমায়ুন কবির রনিকে অবগত করা হয়েছে।

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৮১ শিক্ষার্থী; ভুল প্রশ্নপত্র বিতরণ

মো. বিল্লাল হোসেন: প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পিএম
দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৮১ শিক্ষার্থী; ভুল প্রশ্নপত্র বিতরণ

দেশে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ভুল প্রশ্নপত্র পরিবর্তন করা হলে পরীক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয় এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করারও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়। পরীক্ষার শুরুতেই ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈর্বিত্বিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রায় ২০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে শিক্ষাবোর্ড ও ইউএনও’র দায়িত্বরত প্রতিনিধিরা প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করেন।

পরবর্তীতে নির্ধারিত সময় শেষে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়া হয়নি। তবে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অব্যবস্থাপনায় হতবাক হয়ে পড়েন শিক্ষার্থীরা। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের ১৯ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা নবিয়াবাদ, তুলাগাও, এলাহাবাদ, রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এবিষয়ে মোবাইলে ফোনে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে ঘটনাটি অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈবিত্তিক প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসলে তা ৫-৭ মিনিটের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়।

এবিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে তা আমার জানা নাই। বিষয়টি খুঁজ নিয়ে জানাব।

উল্লেখ‍্য চলতি বছরে ৫৩ টি উচ্চ বিদ‍্যালয়, ১১ টি মাদ্রাসা এবং ৩ বিদ‍্যালয়ের ভোকেশনালের ৪ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ‍্যে ৪ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এতে স্কুল শিক্ষার্থী ৩ হাজার ৪৮৮ শিক্ষার্থীর মধ‍্যে ৩৭ জন অনুপস্থিত, ভোকেশনালের ২৭৪ জনের মধ‍্যে অনুপস্থিত ২ জন ও মাদ্রাসার ১ হাজার ১১৭ জনের মধ‍্যে ৪২ জনসহ মোট ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজে মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

দীপা সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো হয়নি নিজস্ব সাব-স্টেশন। ফলে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতবার বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে। জেনারেটর সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, দুপুরে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়, পুনরায় সংযুক্ত হতে সময় লাগে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।

 

বিজয়–২৪ হলের শিক্ষার্থী মোহাম্মদ লোকমান জানান, রাতে নিয়মিত লোডশেডিং পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট করছে। গরমে হলে থাকা ও বিশ্রাম নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

 

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। অথচ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

 

প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট, যা পিডিবি সরবরাহ করছে। গাছপালা কাটার কারণে সাময়িক সংযোগ বন্ধ রাখা হয়েছিল, পাশাপাশি কিছুটা লোডশেডিংও হচ্ছে। কোটবাড়ী সাব-স্টেশনের সঙ্গে আলোচনা চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের লাইন বিআইপি লাইনের আওতায় আনা যায়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সাড়া না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজা হবে।

×
Skip to toolbar