রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপর্যস্ত আওয়ামী লীগ!

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ এএম
বিপর্যস্ত আওয়ামী লীগ!
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একের পর এক ধাক্কা খাচ্ছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশির ভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে।
এরই মধ্যে বিভিন্ন সময় শেখ হাসিনার ফোনালাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের। সর্বশেষ গত ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন।
১০ তারিখের আগে শেখ হাসিনার ফোনালাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন। একদিকে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়, অন্য দিকে বিএনপিসহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায়ও পড়ছেন তারা।
সম্প্রতি প্রকাশিত একটি অডিও কল রেকর্ডে শোনা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেখানে ১০ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়। শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়। শেখ হাসিনা জানান, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয়। তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক আছে।
জানা গেছে, ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছেন। এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। ১০ নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা এলাকা ও ওয়ার্ড আওয়ামী লীগশূন্য হয়ে পড়েছে। নতুন করে নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাসায়, কেউ গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও।

“জনগণের অধিকার ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে” হোমনায় এনসিপির জনসভায় এমপি হাসনাত আবদুল্লাহ

মোঃ তারিকুল ইসলাম (তারেক) হোমনা (কুমিল্লা) প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১১:২০ পিএম
“জনগণের অধিকার ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে” হোমনায় এনসিপির জনসভায় এমপি হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার হোমনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আয়োজিত বিশাল জনসভায় দলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, বরং দেশে আবারও বিচারহীনতার সংস্কৃতি ফিরে এসেছে।

রোববার (১৭ মে) বিকেলে হোমনা পৌর স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক মাসে দেশে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তনের পরিবর্তে ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মোটরবাইক ও অটোরিকশার ওপর কর আরোপের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, “না জানি কোনো দিন কথার ওপরও ট্যাক্স বসায়।”

মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করলেই অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। এ ধরনের সংস্কৃতি বন্ধের দাবি জানান তিনি।

হোমনা উপজেলা এনসিপির সমন্বয়ক রাজু আহম্মদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যেভাবে মন্দির পাহারা দেওয়া হয়েছিল, একইভাবে মাজারে হামলা ও ভাঙচুর প্রতিরোধেও এনসিপি সক্রিয় থাকবে। ধর্মীয় স্থাপনায় হামলা বন্ধ এবং সকল ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “কারও অন্যায় নির্দেশ মানবেন না, অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না। জনগণের টাকার উন্নয়নের হিসাব জনগণ পাই-পাই করে বুঝে নেবে।”

সভা শেষে রাজু আহম্মদ সরকারকে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
Skip to toolbar