মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় বেপরোয়া চাঁদাবাজ চক্র, অভিযোগ দিতে নারাজ ভুক্তভোগীদের!

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬:২৬ এএম
কুমিল্লায় বেপরোয়া চাঁদাবাজ চক্র, অভিযোগ দিতে নারাজ ভুক্তভোগীদের!
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা নগরীতে ব্যবসা বা ভবন নির্মাণ করতে হলে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, চাঁদা না দিলে ব্যবসায়ীরা অনিরাপদ হয়ে পড়েন এবং হামলা ও মারধরের শিকার হন। নগরীর কিছু এলাকায় এটি যেন রীতিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এখনই এদের লাগাম টেনে না ধরা হলে ভবিষ্যত প্রজন্ম মাদকাসক্তসহ বিভিন্ন বড় ধরনের অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানা যায়, চাঁদাবাজি ও হামলাসংক্রান্ত ৫৫টির অধিক ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় চাঁদাবাজদের হাতে অনেকে পঙ্গু হয়েছেন। নগরবাসীর মতামত, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা গেলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব।
সূত্রমতে, নিরাপত্তার ভয়ে কেউ কেউ অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না। নগরীর বিভিন্ন এলাকায় নতুন ব্যবসা খুললে বা কেউ ব্যবসায় ভালো করলে, চাঁদাবাজেরা চাঁদা চায়। ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিরোধ টের পেলে সুযোগ নেয়, আবার কেউ যদি নিরীহ হন, তাঁকে পেয়ে বসে চাঁদাবাজেরা। কোথাও কোথাও নতুন ভবন নির্মাণ শুরু হলে উপস্থিত হয় চাঁদাবাজদের লোক। কখনও চাঁদা দিতে হয় নিয়মিত, কখনও মাঝে মাঝে। পাওনা আদায়কারী চক্রও সক্রিয় হয়ে উঠেছে, কারো কাছে কেউ টাকা-পয়সা পাওনা থাকলে আদায়কারী চক্র পাওনাদারের পক্ষ নিয়ে হুমকি-ধমকি ও মারধরও করে থাকে। এসব ক্ষেত্রে দেনাদার পাওনা পরিশোধ করলেও পাওনাদারের পকেট পর্যন্ত পৌঁছায় না। কেউ সামান্য কিছু দিয়ে সবটাই মেরে দেওয়ার অভিযোগ বিস্তর।
ভ্রমণ, মাহফিল ও পিকনিক চাঁদাবাজরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন অজুহাতে নতুন বাড়ি করতে আসা ব্যক্তি ও ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করে। সহযোগিতার নামে কৌশলে চাঁদা আদায়ের ক্ষেত্রে পৃথক পৃথক গ্রুপ একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাওয়ার অভিযোগও রয়েছে। ইতোমধ্যে বিরক্ত হয়ে এক বাড়ির মালিক ফেসবুক পেইজে এর পরিত্রাণ পেতে পোস্ট দিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলেছে, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি হয় পলাতক ও কারাবন্দী শীর্ষ সন্ত্রাসীদের নামে। চাঁদাবাজদের তালিকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও নাম রয়েছে। কিছুদিন আগে এসব চাঁদাবাজির অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি থেকে বহিস্কৃত বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
স্থানীয় বাসিন্দা ও একাধিক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইন্টারনেট ব্যবসায়ী, কেবল টেলিভিশনের সংযোগদাতা (ডিশ ব্যবসায়ী), দোকানদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়মিত চাঁদা দিতে হয়। কেউ মুখ খুলতে পারেন না। চাঁদা না দেওয়ায় অতীতে একাধিক ব্যবসায়ী খুন, গুম ও মারধরের শিকার হয়েছেন। এ কারণে চাঁদাবাজির ঘটনায় এখন কেউ থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করতে চান না। কেউ জিডি করলে সন্ত্রাসীরা দ্রুত খবর পেয়ে যায়। তাই ব্যবসায়ীরা নীরবে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন।
ভুক্তভোগীদের অনেকে বলছেন, তাঁদের নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। অভিযোগ করলে উল্টো মারধর ও হামলার আশঙ্কা বেড়ে যায়।
সুনির্দিষ্ট নাম ধরে বিএনপি নেতাদের কাছে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাঁরা বলছেন, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পুলিশও বলছে, অভিযোগ পেলে তাঁরা কঠোর ব্যবস্থা নেবে।

হোমনায় থানার ছাঁদে বৃদ্ধা বাদীকে জিজ্ঞাসা ভিডিও ভাইরাল

মোঃ তারিকুল ইসলাম, হোমনা : প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩৩ পিএম
হোমনায় থানার ছাঁদে বৃদ্ধা বাদীকে জিজ্ঞাসা ভিডিও ভাইরাল

কুমিল্লার হোমনায় তদন্তের নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাঁদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ রয়েছে, হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. শহিদ উল্লাহর স্ত্রী শামসুলের নেছা (৭৮)-কে থানায় ডেকে নিয়ে ছাঁদে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন। গত ২ মে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত একটি মারামারির ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

 

ভাইরাল হওয়া ভিডিওতে বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখা যায়। সেখানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে সিগারেট হাতে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলতে শোনা যায়, “মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন।” এমন বক্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

ভুক্তভোগী বৃদ্ধার দাবি, তাকে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। এমনকি এক পর্যায়ে একটি রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত বলেও তিনি উল্লেখ করেন।

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তবে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৩৪ পিএম
চান্দিনায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (0, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলায় বহুল আলোচিত একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল ইসলাম শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত শরিফুল ইসলাম শরীফ উপজেলার কংগাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের
মো. আব্দুর আউয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে ডাকাতি, হত্যা, প্রমাণ নষ্ট এবং সম্মিলিতভাবে অপরাধ সংঘটনের বিষয় অন্তর্ভুক্ত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার কারণে তাকে গ্রেফতার করতে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪/ ৩০২/ ২০১ এবং ৩৪ ধারায় মামলা রয়েছে। এসব ধারায় অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ গ্রেফতারের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা।

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের  বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:১১ এএম
কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের  বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

 

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর এলাকা থেকে এফআইআর নং-৪৮ (তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬) এর তদন্তে সন্দেহভাজন আসামি আল-আমিন প্রধানীয়া (২৬) কে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নলুয়া এলাকায়।
অপরদিকে, শাসনগাছা এলাকা থেকে এফআইআর নং-৫১ (তারিখ: ১৭ এপ্রিল ২০২৬) এর তদন্তে মোঃ আলাল হোসেন (৩২) প্রঃ আনোয়ারকে আটক করা হয়। তিনি কুমিল্লা কোতয়ালী থানার শাসনগাছা এলাকার বাসিন্দা।
উভয় মামলাই দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত) দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে কোতয়ালী মডেল থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

×
Skip to toolbar