বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

হিংস্র বানরের তান্ডবে ব্যবসায়ী মহল দিশেহারা

সজল হোসেন, আগরতলা : প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:২০ পিএম
হিংস্র বানরের তান্ডবে ব্যবসায়ী মহল দিশেহারা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

হিংস্র বানরের তান্ডবে ব্যবসায়ী মহল দিশেহারা। শুধু ব্যবসায়ী নয়, বিশেষ করে গ্রামীন এলাকার বাড়ি ঘরে ও বানরের উপদ্রব অব্যাহত রয়েছে। সুযোগ বুঝে যেকোনো কাঁচা সবজি নিয়ে চম্পট দিয়ে চলে যায় এই বানর।
সোনামুড়া মহকুমার ১৬ কিলোমিটার দক্ষিণে জনবহুল কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় এই বানরের উপদ্রব সবচাইতে বেশি। আগে এমনটা মানুষের নজরে আসে নি। সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে বানরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ। বিশেষ করে সবজি দোকান, ফলের দোকান এই সমস্ত দোকানগুলিতে খাদ্য সংগ্রহে হানা দিয়ে যে কোন ফল অথবা সবজি নিয়ে চলে যায়, এবং ঘরের ছাউনির উপরে বসে খেয়ে ফেলে। মানুষকে ভয় করে না। সংখ্যায় তেমন বেশি না হলেও পাঁচ থেকে ছয়টি বানর যথেষ্ট ক্ষতি করছে সবজি ব্যবসায়ীদের।
শনিবার সকালবেলায় যখন দোকান সাজিয়ে সবজি ব্যবসায়ীরা কেনাকাটা শুরু করেছেন ঠিক এমনই সময় দেখা গেল কয়েকটি বানর পটাপট দোকানে হানা দিয়ে বিভিন্ন সবজি নিয়ে চম্পট দিয়ে চলে যায় দালানের উপর। এই সময়ের সংবাদ কর্মীকে কাছে পেয়ে সবজি ব্যবসায়ী শ্রীদাম দেবনাথ, শানু পাল, ফল ও কলা ব্যবসায়ী সনজিৎ মজুমদার এবং মতিলাল দাস জানান, “দেখুন, এমন যন্ত্রণা তো আগে ছিল না। বিগত কয়েকদিন ধরে বানরের উপদ্রবে এখন আমরা ব্যবসা করাটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কি করব বুঝে উঠতে পারছিনা। তবু বনদপ্তরের কর্মীদের কাছে বিষয়টা নিয়ে কথা বলেছি কিন্তু তারাও কিছু বলছেন না।”
প্রকৃত অর্থে বানরের উপদ্রব শুধুমাত্র কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় সীমাবদ্ধ নয়, কাঠালিয়া ব্লক এলাকার সমস্ত বাজার গুলিতে একই অবস্থা। এছাড়া বাড়িঘরে তো আগে থেকেই এই সমস্ত হিংস্র বানরের উপদ্রবে কোন সবজি করা দুঃসাধ্য। সাধারণ অংশের মানুষ নিজেদের খাওয়ার জন্য বাড়িতে সবজির চাষ করলেই বানরের উপদ্রবে রাখা সম্ভব হয় না। তবে, জনজাতি এলাকায় বানরের এত উপদ্রব নেই। এডিসি এলাকাতে রাবার বাগান থাকার কারণে সম্ভবত খাদ্য সংকট দেখা দিয়েছে বানর সহ অন্যান্য বন্যপ্রাণীর। যে কারণে এখন গ্রামীণ হাট বাজার গুলিতে জ্বালা যন্ত্রণা দিচ্ছে ব্যবসায়ী মহলকে।

ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার:উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:১৪ পিএম
ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার:উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

Oplus_131072

সম্প্রতি ফেনী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ মাহবুব আলম খানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য, একপাক্ষিক বক্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও সচেতন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা বলছেন, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই একজন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে প্রচার চালানো অনভিপ্রেত এবং আইনের শাসনের পরিপন্থী।

গত মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাহবুব আলম খানকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগেই তাকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো কিছু অভিযোগ সামনে এনে ব্যাপক প্রচারণা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পুলিশের একজন পেশাদার কর্মকর্তা হিসেবে মোঃ মাহবুব আলম খান দীর্ঘ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও প্রশাসনিক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ২০১৬ সালের ১৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাস্থ পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে অনুষ্ঠিত “৩০তম পুলিশ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স”-এ অংশগ্রহণ করেন। প্রশাসনিক দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিভিন্ন হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই তদন্তাধীন বিষয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা। তারা বলছেন, কোনো মামলায় নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নির্দোষ হিসেবে বিবেচিত হন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলার অনেকগুলো এখনো তদন্তাধীন অবস্থায় রয়েছে। ফলে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে সচেতন মহল বলছে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। একটি গোষ্ঠী ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা প্রশাসনিক উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে।

তারা আরও বলেন, সাংবাদিকতার মূলনীতি হলো—তথ্য যাচাই, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষ উপস্থাপন। কিন্তু অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণায় এসব নীতির প্রতিফলন দেখা যায় না। ফলে গুজব, অপতথ্য ও আংশিক তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আইন নিজের গতিতে চলবে এবং যেকোনো অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। তবে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা কিংবা সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা দায়িত্বশীল আচরণ নয়।

ফেনীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব আলম খান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার, চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৮ এএম
কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

Oplus_131072

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

পরিবারের দাবি, ফারিহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

 

প্রায় আট মাস আগে ফারিহার বিয়ে হয় কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর বাসায় আসার একদিন পরই তার মৃত্যু হয়।

 

নিহতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ মিয়া অভিযোগ করেন, মেয়েকে নিয়মিত নির্যাতন করা হতো এবং হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফারিহা সিএসই বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৬ এএম
হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

Oplus_131072

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার পদায়ন নিশ্চিত করা হয়।

 

তবে বুধবার (৬ মে) নিহত যুবদল নেতা মিজানুর রহমানের পরিবারের এক সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়ে মাহবুব আলমের পদায়ন বাতিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

মাহবুব আলম দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা, হামলা এবং নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কর্মকাণ্ড সামনে আসে। ওই বছরের সেপ্টেম্বরে শিবগঞ্জ থানায় যুবদল নেতা মিজান হত্যার ঘটনায় মামলা দায়ের করেন নিহতের বাবা আইনাল হক। মামলার এজাহারে মাহবুব আলমকে ১০ নম্বর আসামি করা হয়।

 

এজাহারে বলা হয়, ২০১৬ সালে ছাত্রদল নেতা সেতাউর রহমানকে আটক করতে গিয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নেয়। পরে তাকে নিখোঁজ দেখানো হয়। পরিবারের অভিযোগ, মুক্তির জন্য পুলিশ বিপুল অঙ্কের টাকা দাবি করে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০১৭ সালের এপ্রিল মাসে কথিত বন্দুকযুদ্ধে মিজান নিহত হন। আরেক ভাই রেজাউল করিমের সন্ধান আজও মেলেনি।

 

সরকার পরিবর্তনের পর ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করে নিখোঁজ রেজাউলের সন্ধান দাবি করে। একইসঙ্গে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বিষয়টি তদন্ত শুরু করেন।

 

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ জানান, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক। মামলাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলছে এবং যেকোনো সময় বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

×
Skip to toolbar