মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় বাকপ্রতিবন্ধী গর্ভবতী নারীর আশ্রয় সংকট

মোঃ বিল্লাল হোসেন : প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৮:৪১ এএম
কুমিল্লায় বাকপ্রতিবন্ধী গর্ভবতী নারীর আশ্রয় সংকট
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দেবীদ্বারে বাকপ্রতিবন্ধী এক গর্ভবতী নারী, আনুমানিক ২০ বছর বয়সী আকলিমা, গত ২২ দিন ধরে এক বিধবা ভিক্ষুক আয়েশা বেগমের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আকলিমার পরিচয় অজানা, এবং তার গর্ভের সন্তানের দায়িত্ব কে নেবে তা নিয়ে বিপাকে পড়েছেন আশ্রয়দাতা ও এলাকাবাসী।
আয়েশা বেগম জানান, আকলিমা সাত-আট মাসের গর্ভবতী। তার বাড়ি কোথায়, কীভাবে তিনি এখানে এলেন—এসব কিছুই জানা যায়নি। ২২ দিন আগে ভিক্ষা করতে গিয়ে সুবিল বাজারে আকলিমাকে ঘুরতে দেখেন আয়েশা। কথাবার্তা বলতে না পারা আকলিমা তাকে অনুসরণ করে বাড়ি চলে আসেন। এরপর থেকেই আয়েশা নিজের সামান্য আয়ে আকলিমার খাবার ও ভরণপোষণের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু চিকিৎসা বা প্রসবকালীন সহায়তা দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
স্থানীয়রা জানান, আকলিমার গর্ভের সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসছে। তারা প্রশাসনের কাছে আকলিমার পরিচয় সনাক্তকরণ এবং তার চিকিৎসা ও সন্তানের দায়িত্ব গ্রহণের জন্য সাহায্য চেয়েছেন। আকলিমার কোনো নিকটাত্মীয় বা পরিবারের খোঁজ না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
স্থানীয় এক মহিলার ভাষ্যমতে, আকলিমা নিজ নামটি লিখতে পারেন, তবে পিতা-মাতার নাম বা ঠিকানা জানাতে পারেন না। বারবার চেষ্টা করেও তার অতীত সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।
আয়েশা বেগম ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, এ অবস্থায় সরকারি বা বেসরকারি কোনো সহায়তা না পেলে আকলিমার ভবিষ্যৎ অন্ধকারে পড়বে। তারা আকলিমা ও তার অনাগত সন্তানের জন্য একটি সুরক্ষিত আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।
এ ঘটনাটি মানবিক সহায়তার জন্য সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজনীয়তার কথাই তুলে ধরছে। আকলিমার ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন ত্বরিত পদক্ষেপ।

হোমনায় থানার ছাঁদে বৃদ্ধা বাদীকে জিজ্ঞাসা ভিডিও ভাইরাল

মোঃ তারিকুল ইসলাম, হোমনা : প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩৩ পিএম
হোমনায় থানার ছাঁদে বৃদ্ধা বাদীকে জিজ্ঞাসা ভিডিও ভাইরাল

কুমিল্লার হোমনায় তদন্তের নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাঁদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ রয়েছে, হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. শহিদ উল্লাহর স্ত্রী শামসুলের নেছা (৭৮)-কে থানায় ডেকে নিয়ে ছাঁদে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন। গত ২ মে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত একটি মারামারির ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

 

ভাইরাল হওয়া ভিডিওতে বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখা যায়। সেখানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে সিগারেট হাতে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলতে শোনা যায়, “মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন।” এমন বক্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

ভুক্তভোগী বৃদ্ধার দাবি, তাকে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। এমনকি এক পর্যায়ে একটি রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত বলেও তিনি উল্লেখ করেন।

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তবে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৩৪ পিএম
চান্দিনায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (0, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলায় বহুল আলোচিত একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল ইসলাম শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত শরিফুল ইসলাম শরীফ উপজেলার কংগাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের
মো. আব্দুর আউয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে ডাকাতি, হত্যা, প্রমাণ নষ্ট এবং সম্মিলিতভাবে অপরাধ সংঘটনের বিষয় অন্তর্ভুক্ত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার কারণে তাকে গ্রেফতার করতে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪/ ৩০২/ ২০১ এবং ৩৪ ধারায় মামলা রয়েছে। এসব ধারায় অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ গ্রেফতারের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা।

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের  বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:১১ এএম
কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের  বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

 

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর এলাকা থেকে এফআইআর নং-৪৮ (তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬) এর তদন্তে সন্দেহভাজন আসামি আল-আমিন প্রধানীয়া (২৬) কে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নলুয়া এলাকায়।
অপরদিকে, শাসনগাছা এলাকা থেকে এফআইআর নং-৫১ (তারিখ: ১৭ এপ্রিল ২০২৬) এর তদন্তে মোঃ আলাল হোসেন (৩২) প্রঃ আনোয়ারকে আটক করা হয়। তিনি কুমিল্লা কোতয়ালী থানার শাসনগাছা এলাকার বাসিন্দা।
উভয় মামলাই দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত) দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে কোতয়ালী মডেল থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

×
Skip to toolbar