শনিবার, ৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির শীর্ষ চার নেতা স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:৩০ এএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির শীর্ষ চার নেতা স্থায়ীভাবে বহিষ্কার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১ নভেম্বর ২০২৩ তারিখে এক গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার জেলার শীর্ষ নেতাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছে। বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে সংগঠনের নেতৃত্বে ছিলেন এবং তাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ জমা হচ্ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

বহিষ্কৃত নেতারা হলেন, অ্যাডভোকেট গোলাম গউস, সভাপতি, বগুড়া জেলা বিএনপি হিরু, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি  অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা বিএনপি অ্যাডভোকেট শামসুল আলম দুদু, সভাপতি, নওগাঁ জেলা বিএনপি।

Oplus_131072

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বিএনপির সকল পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

 

দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন। তারা মনে করছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও নিয়ন্ত্রণ বজায় রাখতে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে।

 

বহিষ্কৃত নেতারা নিজ নিজ জেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং স্থানীয় পর্যায়ে তাদের প্রভাব ছিল উল্লেখযোগ্য। এই বহিষ্কারাদেশে সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ কেউ বলছেন, বিষয়টি আরও খোলাসা করে জানানো উচিত ছিল।

 

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো আপস নেই এবং ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

দেবীদ্বারে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে প্রথম বেতনের অংশে বৃত্তি প্রদান করলেন হাসনাত

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৩৯ এএম
দেবীদ্বারে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে প্রথম বেতনের অংশে বৃত্তি প্রদান করলেন হাসনাত

দেশ ও সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। সংসদ সদস্য হিসেবে তিনি তার প্রথম পাওয়া বেতনের অধিকাংশটাই বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বৃহস্পতিবার রাতে ঘটনার একটি ভিডিও প্রকাশ করলে শুক্রবার দিনভর এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে দেবীদ্বারসহ সারা দেশের মানুষ।

জানা গেছে, ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি কর্মসূচির মাধ্যমে বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাহাড়পার এলাকায়, আমাদের সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা বেদে জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি ওই কর্মসূচি পালন করে। এসময় তিনি তাঁর প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। তবে বৃত্তি প্রদানের নগদ টাকার পরিমানটা তিনি প্রকাশ করেননি।

এসময় হাসনাত আব্দুল্লাহ বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা আগামী দিনগুলোতে লেখাপড়া করবে এবং উচ্চমাধ্যমিক পাসের পর তাদের উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

দেবীদ্বারের স্থানীয় বেদে সম্প্রদায়ের আদম আলী বলেন, আমাদের যাযাবর জীবন। আমাদের গোষ্ঠীর অধিকাংশ লোক বিভিন্ন যায়গায় বসবাস করছে। আমাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলে আমাদের দিন বদলাতে পারে। দেবীদ্বারের বেদে সমাজের পাশে এমপি সাহেব (হাসনাত আব্দুল্লাহ) যেভাবে এসেছেন। আশা করছি আগামী দিনে আমাদের সন্তানরা শিক্ষিত হয়ে বেদে সমাজের মুখ উজ্জ্বল করবে এবং চাকরি বাকরির মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে।

এ বিষয়ে কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের সমাজেরি একটি অংশ বেদে সম্প্রদায়। নানান কারনে তারা অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত। আগামী প্রজন্মের মাঝে শিক্ষার আলো জ্বেলে দিতে এবং পিছিয়ে পরা এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা।

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:১১ পিএম
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, অপরাধের ধরন পরিবর্তন ও বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা জেলা পুলিশ আধুনিক কৌশল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে একটি চোর চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে তথ্যের সত্যতা যাচাই করে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে একটি Yamaha FZS V4 মডেলের মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা: আব্দুল খালেক মোল্লা, সাং: বাকা (পশ্চিম পাড়া), থানা: লোহাগড়া, জেলা: নড়াইল। (তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে)
এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), পিতা: আবুল কামাল, সাং: রায়পুর (দুর্গাপুর ইউনিয়ন), থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০টি গরু ডাকাতি, চালক-হেলপার আহত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৪৯ পিএম
চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০টি গরু ডাকাতি, চালক-হেলপার আহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে গরু বোঝাই একটি চলন্ত ট্রাকের সামনে ব্যারিকেড দিয়ে ট্রাকে থাকা ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা ডাকাত দল। এ সময় সংঘবদ্ধ ডাকাতদের হামলায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বৃহস্পতিবার (৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

জানা গেছে, বুধবার দিনে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুরি নামক স্থানে পৌঁছলে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল পেছন থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতরা ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। ট্রাকটি থামালে ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ট্রাকচালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা ট্রাকটি চালিয়ে চৌদ্দগ্রাম বাজার এলাকা পার হয়ে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন স্থানে সামনে নিয়ে যায়। সেখানে তারা ট্রাকচালক আক্রাম হোসেন ও তার সহকারী (হেলপার) দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে ডাকাতরা তাদের নিজস্ব পিকআপে ট্রাকের ১০টি গরু তুলে নিয়ে পালিয়ে যায়। ভোরবেলায় স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক ও দুই ব্যক্তিকে রক্তাক্ত ও গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় গরুর মালিক (ব্যবসায়ী) বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই থানা পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ডাকাতরা গরুগুলো লুট করে অন্য একটি পিকআপে করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ওসি আরও জানান, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

×
Skip to toolbar