রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশজুড়ে নাশকতার ছক

জেলা বদলে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী চক্র!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম
জেলা বদলে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী চক্র!
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা ভারতে পালিয়ে যায়। এরপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছড়িয়ে পড়ে সারা দেশে। কেউ আত্মগোপনে, কেউ ছদ্মবেশে, কেউ বিদেশে অবস্থান নিয়ে চালিয়ে যাচ্ছে গোপন রাজনৈতিক তৎপরতা।

 

ঢাকার নেতা-কর্মীরা আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী জেলা ও উপজেলায়। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছে অন্য জেলায়। কেউ ভাই-বোনের শ্বশুরবাড়ি, কেউ মামা-খালার বাড়ি, কেউ মসজিদে ইমাম, ক্লিনিকে কর্মচারী, কোচিং সেন্টারে শিক্ষক সেজে অবস্থান করছে।

 

গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, তারা বাসাবাড়ি, মেস, হোটেল, আত্মীয়ের বাড়ি, মাদ্রাসা ও ক্লাবের ছাদে আশ্রয় নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। স্থানীয় পরিচয় ব্যবহার করে ভুয়া ভোটার আইডি ও সিমকার্ড সংগ্রহ করে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে।

 

গ্রেপ্তারের তালিকা : ঢাকা: ২৫ জন নিষিদ্ধ আওয়ামী নেতা-কর্মী গ্রেপ্তার। সদরঘাট : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার। নিকুঞ্জ : ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান গ্রেপ্তার।

ঢাকা : কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী সেলুনে চুল কাটতে গিয়ে ধরা। রাজশাহী : কুমিল্লার যুবলীগ নেতা মসজিদের ইমামের ছদ্মবেশে গ্রেপ্তার। চট্টগ্রাম : বরিশালের ছাত্রলীগ নেতা কোচিং সেন্টারে শিক্ষক সেজে ধরা। বগুড়া : গুজব ছড়ানোর অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার। ঢাকা : ধর্মীয় অপব্যাখ্যার অভিযোগে একজন গ্রেপ্তার। কক্সবাজার : মিথ্যা তথ্য ছড়ানোয় কয়েকটি ফেসবুক আইডি শনাক্ত।

 

এছাড়াও ফেসবুকে কয়েকশত আইডি ও পেইজ সনাক্ত হয়েছে, যেগুলো উস্কানিমূলক লেখা, বিকৃত ভিডিও ও বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বদলে গেছে এখন তারা খুঁজে বের করছে যাদের ওয়ার্ডের পদপদবি ছিল, যাদের ফ্যাসিস্ট নেতাদের সঙ্গে ছবি রয়েছে, যারা গোপনে রাজনৈতিক আঁতাতে যুক্ত। শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

বিদেশে অবস্থানরত নেতারা দুবাই, মালেশিয়া ও সৌদি আরবে ভিজিট ও ওমরাহ ভিসায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অর্থ দিয়ে মাঠের কর্মীদের সক্রিয় রাখছে, ভিডিও পাঠিয়ে নেতৃত্বের প্রমাণ দিচ্ছে।

 

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও রাজনৈতিক আঁতাতের অভিযোগে খাগড়াছড়ি, বেনাপোল, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় তদন্ত চলছে। কেউ সাংবাদিক সংগঠনের নেতা সেজে মোটা অঙ্কের টাকা ব্যয় করছে, কেউ আবার ফ্যাসিস্ট নেতাদের আত্মীয় পরিচয়ে চাঁদাবাজি, হুমকি ও লুটপাটে জড়িত ছিল। এখন তারা নিজেকে নির্যাতিত দাবি করছে।

 

মাটি চোরদের অনেকেই আগে আওয়ামী লীগের হলেও এখন বিএনপি পরিচয়ে রাতদিন মাটি চুরি করছে। কেউ কেউ হাসপাতাল, ক্লিনিক, পোশাক কারখানা, সেলসম্যান পরিচয়ে আশ্রয় নিয়ে পলাতক নেতার হুকুম পালন করছে।

 

সারাদেশ জুড়ে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিজিবি যৌথভাবে চিরুনি অভিযান চালাচ্ছে। সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় কোনো আপস হবে না। জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে অপরিচিতদের চ্যালেঞ্জ করুন, তথ্য দিন, দেশ রক্ষা করুন।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

নাসির উদ্দিন : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২১ পিএম
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে তার গাড়িবহর দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর পৌঁছায় নিমসার এলাকায় এবং সোয়া ১২টায় আলেখাচর বিশ্বরোড অতিক্রম করেন।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজারে হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও তাকে শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। বিজরা থেকে সভাস্থল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সফর ঘিরে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’

×
Skip to toolbar