রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চূড়ান্ত রায় কাল শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃ/ত্যু/দ/ণ্ড প্রত্যাশা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চূড়ান্ত রায় কাল শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃ/ত্যু/দ/ণ্ড প্রত্যাশা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চব্বিশের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) সকালেই এই রায় ঘোষণা করা হবে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

 

এই মামলার প্রধান তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

 

গত ১৩ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী।

 

রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—প্রত্যাশা করছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, “এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়।”

 

অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিদের খালাস চেয়েছেন।

 

এই মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন শহীদ আবু সাঈদের পিতা, নিহতদের স্বজন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান।

 

সাবেক আইজিপি মামুন পরে দোষ স্বীকার করে রাজসাক্ষী হন এবং আদালতে বিস্তারিত বিবরণ দেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপরই শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের হয়। চলতি বছরের ১০ জুলাই ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার ওপর গুলি, হত্যাকাণ্ড, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশসহ রংপুর, ঢাকা ও আশুলিয়ায় সংঘটিত পাঁচটি মানবতাবিরোধী অপরাধের জন্য এই মামলাটি দায়ের করা হয়।

 

রায়ের মধ্য দিয়ে এই ঐতিহাসিক মামলার বিচারিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হতে যাচ্ছে। দেশবাসীর নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর দিকে।

তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫২ পিএম
তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

Oplus_131072

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি তিনতলা আবাসিক ভবন দখল করে বিএনপির দলীয় কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী সানজিদা শেলী শাপলার দাবি, একদল লোক নিয়ে ভবনের তালা ভেঙে ও ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে তাদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার ছেলে আসিফ রেজা শুভ আহত হন এবং তার বাবা শাহাদুজ্জামান সাজুকেও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ভবন থেকে বের করে দিয়ে সেটির দখল নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। পরে থানায় মামলা করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পে লিখিত অভিযোগও দিয়েছেন।

জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টিও সামনে এসেছে। শাপলার দাবি, ২০১৪ সালে তিনি ও তার স্বামী আশরাফুল ইসলাম স্থানীয় খলিলুর রহমানের কাছ থেকে জমি ক্রয় করেন এবং তিনি তার অংশে তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করছিলেন। পরে তার স্বামী নিজের মালিকানাধীন অংশ অ্যাডভোকেট জিল্লুর রহমানের নামে দলিল করেন। এর কিছুদিন পর পুরো ভবনটি দখল করে সেখানে বিএনপির সাইনবোর্ড টাঙানো হয় বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত অ্যাডভোকেট জিল্লুর রহমান বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বৈধভাবে স্কয়ার ফুট হিসেবে ভবনের অংশ ক্রয় করেছেন এবং সেটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন।

অন্যদিকে শাপলার স্বামী আশরাফুল ইসলাম বলেন, তিনি স্বেচ্ছায় সম্পত্তি হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে নেশা বা অনলাইনে জুয়া খেলার অভিযোগও তিনি অস্বীকার করেন এবং স্ত্রীর অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী বলেন, তিনি শুনেছেন জিল্লুর রহমান ভবনটি কিনেছেন। সেখানে কেন বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫০ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নকল সিগারেট বিক্রয়ের সঙ্গে জড়িত দুইজনসহ বিভিন্ন মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চান্দিনা পৌরসভার পালকি সিনেমা হলের সামনে কুমিল্লা-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল STAR ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০টি করে শলাকা থাকায় উদ্ধারকৃত সিগারেটের মোট সংখ্যা ২৬ হাজার শলাকা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় নকল সিগারেট বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দেবিদ্বার উপজেলার ধামতী পশ্চিমপাড়া এলাকার শিশু মিয়ার ছেলে হোসেন (৪০) এবং একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৫২)।

পরে থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা পশ্চিমপাড়া এলাকার মাহফুজ মিয়ার ছেলে নুর মোহাম্মদ ওরফে আকাশকে (২৫) আটক করা হয়।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চান্দিনা উপজেলার এতবারপুর উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে হুমায়ূন আহমেদকে (৪৩) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি শব্দলপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রেজাউল করিম ওরফে সুজনকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদক, চোরাচালান, নকল পণ্য বিক্রয় এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।”

দেশ ও জনকল্যাণে কাজ করুন: চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডা ডা. তাহের এমপি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম
দেশ ও জনকল্যাণে কাজ করুন: চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডা ডা. তাহের এমপি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজ ও দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পরিচয় দিতে হবে। সাহসিকতার সাথে আমানতদারীরা, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেয়া ও সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপোষহীন থাকতে হবে। শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর ও শান্তির চৌদ্দগ্রাম বিনির্মাণে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমীরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক দায়িত্বশীল।

×
Skip to toolbar