শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

যৌতুকের জন্য বিষ খাইয়ে হ”ত্যা, আ”ত্মহ-ত্যা সাজানোর চেষ্টা

এম কে নুর আলম : প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:১০ পিএম
যৌতুকের জন্য বিষ খাইয়ে হ”ত্যা, আ”ত্মহ-ত্যা সাজানোর চেষ্টা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের উত্তর কোদালিয়া গ্রামে যৌতুকের দাবিতে পুত্রবধূ সাদিয়া আক্তার (২২) কে শারীরিক নির্যাতনের পর জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহতের পরিবার দাবি করেছে, এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছে অভিযুক্তরা।

 

নিহতের মা রুবি আক্তার জানান, দুই বছর আগে তার মেয়ে সাদিয়ার সঙ্গে হাবিবুর রহমানের বিয়ে হয়। তাদের ৮ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পরই হাবিব প্রবাসে চলে যান। এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সাদিয়ার কাছে যৌতুকের টাকা দাবি করতে থাকে। শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।

 

গত ৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে দাদার কুলখানির অনুষ্ঠানে অংশ নিতে বাবার বাড়ি উত্তর কোদালিয়ায় আসেন সাদিয়া। দুপুর ৩টার দিকে খাওয়ার টেবিলে বসতেই দেবর রাব্বি অকথ্য ভাষায় গালাগাল শুরু করে—“কি লের খাইতে আইছোস”, “বিষ খাইলি না কেন”—এমন অপমানজনক কথা বলার পাশাপাশি কিল-ঘুষি মারতে মারতে সবার সামনে থেকে সাদিয়াকে জোর করে সিএনজিতে তুলে নেয় সে।

 

পরিবারের অভিযোগ, এরপর তাকে শারীরিক নির্যাতন করে বিষপান করানো হয়। বিকেল ৫টার দিকে সাদিয়ার মাকে ফোনে জানানো হয়, তার মেয়ে বিষপান করেছে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। রাত ৯টার দিকে ঢাকায় নেয়ার পথে চান্দিনায় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এরপর দেবর রাব্বি ও শ্বশুর মোস্তফা পালিয়ে যায়।

 

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা (নং-৩৬৪) দায়ের করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে দেবর রাব্বি হোসেনকে (২৪)। অন্যান্য অভিযুক্তরা হলেন—শ্বশুর মোস্তফা (৬০), শাশুড়ি রহিমা খাতুন (৫০), স্বামীর বোন আমেনা খাতুন (২৬), সোনালী আক্তার (২০) ও স্বামী হাবিবুর রহমান (২৮)। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

বুড়িচং থানার উপ-পরিদর্শক মো. জিয়া বলেন, দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন বলেন, “৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ মিললে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।”

 

নিহতের মা রুবি আক্তার বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি চাই, আর কোনো মা যেন এমন শোক না পায়। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ এএম
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কাইঞ্জার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এমপি এম.এ. হান্নান আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজ্জম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ও হাজ্বী তারেক মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ২ হাজার ৫০০ মিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম.এ. হান্নান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং প্রায় ১০ হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

 

স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

হোমনায় নির্জন সড়কে স্বামীকে বেঁ*ধে স্ত্রীকে ধ*র্ষ*ণ তিন যুবক কারাগারে

মোঃ তারিকুল ইসলাম, হোমনা : প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম
হোমনায় নির্জন সড়কে স্বামীকে বেঁ*ধে স্ত্রীকে ধ*র্ষ*ণ তিন যুবক কারাগারে

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ওপারচর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মো. সিয়াম (২১), নজরুল মিয়ার ছেলে মো. রিফাত (২২) এবং শরীফ মিয়া (২০)।

 

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হোমনা থানার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মোড়ের পশ্চিম পাশে উত্তরকান্দি সড়কে এ ঘটনা ঘটে। তিতাস উপজেলায় যাওয়ার পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার সময় আক্তার মিয়ার ছেলে মো. আশিকুর রহমান আশিক (২৪)সহ ৫-৬ জনের একটি দল অটোরিকশার গতিরোধ করে।

 

পরে তারা জোরপূর্বক অটোরিকশাসহ ভুক্তভোগী নারী ও তার স্বামীকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দূরে নিয়ে গিয়ে আশিকুর রহমান জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আবু বক্কর সিদ্দিক কতৃক- সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম
আবু বক্কর সিদ্দিক কতৃক- সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাওনা টাকা ফেরত চাওয়ায় সাংবাদিক আরিফের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুল ইসলাম ফারহান এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, পাওনা ২ লক্ষ টাকা আত্মসাৎ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই বানোয়াট মামলা সাজানো হয়েছে।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, মামলার বাদী আবু বকর সিদ্দিক প্রায় এক বছর আগে তার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার (হাওলাত) নেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি টাকা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠকের চেষ্টা করা হলেও আবু বকর সিদ্দিক উপস্থিত হননি। উল্টো পাওনা টাকা যেন দিতে না হয়, সেজন্য তিনি গত ১২ মার্চ কুমিল্লার সদর দক্ষিণ থানায় আরিফুলের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত ৮ ফেব্রুয়ারি আরিফুল ইসলাম বাদীর অফিস থেকে একটি ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গেছেন। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আরিফুল বলেন, “আমি গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ওই অফিসে পা রাখিনি। সিসিটিভি ফুটেজ চেক করলেই সত্যতা বেরিয়ে আসবে।” তিনি আরও জানান, ওই ভবনের কেয়ারটেকারের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য প্রমাণ করে যে সেদিন সেখানে কোনো চুরির ঘটনাই ঘটেনি।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম অভিযোগ করেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই মামলাটি সাজানো হয়েছে। তিনি মামলার দুই নম্বর সাক্ষীর বক্তব্যকেও বানোয়াট বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি জানান,
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন।
জালিয়াতি ও মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনা।
নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

​পরিশেষে, সত্য তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

×
Skip to toolbar