শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

সৌদি থেকে ফেরা সাবেক ছাত্রলীগ নেতা শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ এএম
সৌদি থেকে ফেরা সাবেক ছাত্রলীগ নেতা শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা লায়ন স্বপন।

 

ইমিগ্রেশন পুলিশ জানায়, নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। তিনি চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বপন কিছুদিন পলাতক ছিলেন। পরে তিনি সৌদি আরবে ভাইয়ের কাছে চলে যান এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করেন। অবশেষে দেশে ফেরার পর বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

চাটখিল থানায় স্বপনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি হত্যা মামলা এবং অন্যটি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা।

 

চাটখিল থানার এসআই শফিউল ইসলাম জানান, বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বপনকে চাটখিল থানার কাছে হস্তান্তর করা হবে।

আবু বক্কর সিদ্দিক কতৃক- সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম
আবু বক্কর সিদ্দিক কতৃক- সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাওনা টাকা ফেরত চাওয়ায় সাংবাদিক আরিফের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুল ইসলাম ফারহান এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, পাওনা ২ লক্ষ টাকা আত্মসাৎ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই বানোয়াট মামলা সাজানো হয়েছে।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, মামলার বাদী আবু বকর সিদ্দিক প্রায় এক বছর আগে তার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার (হাওলাত) নেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি টাকা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠকের চেষ্টা করা হলেও আবু বকর সিদ্দিক উপস্থিত হননি। উল্টো পাওনা টাকা যেন দিতে না হয়, সেজন্য তিনি গত ১২ মার্চ কুমিল্লার সদর দক্ষিণ থানায় আরিফুলের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত ৮ ফেব্রুয়ারি আরিফুল ইসলাম বাদীর অফিস থেকে একটি ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গেছেন। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আরিফুল বলেন, “আমি গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ওই অফিসে পা রাখিনি। সিসিটিভি ফুটেজ চেক করলেই সত্যতা বেরিয়ে আসবে।” তিনি আরও জানান, ওই ভবনের কেয়ারটেকারের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য প্রমাণ করে যে সেদিন সেখানে কোনো চুরির ঘটনাই ঘটেনি।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম অভিযোগ করেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই মামলাটি সাজানো হয়েছে। তিনি মামলার দুই নম্বর সাক্ষীর বক্তব্যকেও বানোয়াট বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি জানান,
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন।
জালিয়াতি ও মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনা।
নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

​পরিশেষে, সত্য তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন: খনন উদ্বোধন

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:২১ পিএম
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন: খনন উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের শর্ত; খাল খনন ও পুনঃখনন এবং খালের উভয় পাড়ে বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার অর্ধশতাধিক খালের মধ‍্যে ২টি খাল পুন:খননের বরাদ্ধ পেয়েছে। ওই কর্মসূচীর আওতায় প্রথম প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাঁর গ্রামের জয়নালের বাড়ির মসজিদ থেকে পদুয়া গ্রাম হয়ে তেবাড়িয়া পর্যন্ত প্রায় ৩.১৫ কিলোমিটার খাল পুন:খননের উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দূর্যোগ ব‍‍্যাবস্থাপনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিএনপি উপজেলা আহবায়ক গিয়াস উদ্দিন ও সদস‍্য সচিব কাদী মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এনসিপি উপজেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান, ইউপি সদস‍্য বৃন্দ এবং এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

ওই খালটি প্রায় ৩.১৫ কিলো মিটার দৈর্ঘ এবং ১৫ ফুট থেকে কোথাও কোথাও ৩৫ ফুট প্রশস্তে খনন কাজে প্রতিদিন ১৭৮ জন শ্রমিক ৫ শত টাকা পারিশ্রমিকে ৪০ দিনের কর্মসূচীর আওতায় সম্পন্ন করা হবে। একই জনবলে এবং অর্থায়নে রসুলপুরের প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ এবং ২৫ ফুট প্রশস্তে খাল পুন:খনন করা হবে।

দেবীদ্বারের ওই খালটি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস‍্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মুখ‍্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) শনিবার (১৮ এপ্রিল) নিজ ইউনিয়ন রসুলপুর ইউনিয়নে রসুলপুর সৈয়দআলী বাড়ির ব্রিজ থেকে গোপালনগর হয়ে বুড়িনদী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ ও ২৫ ফুট প্রশস্ত খাল খনন ও পুনঃখনন কাজ বাস্তবায়ন পরিকল্পনায় উদ্বোধন করার কথা রয়েছে।

ইজিপি কর্মসূচীর আওতায় এবং দূর্যোগ‍ ব‍্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় দেবীদ্বার কার্যালয়ের অর্থায়নে এ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্বাচনী ইশতেহারে ঘোষিত শর্ত বাস্তবায়নে সারা দেশে খাল খনন ও পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ প্রকল্প কর্মসূচী বাস্তবায়ন হাতে নেয়া হয়।

তারই ফলশ্রুতিতে কুমিল্লার ৬ টি উপজেলা অর্থাৎ দেবীদ্বার, চান্দিনা, লাকসাম, মনোহরগঞ্জ, তিতাস ও মেঘনা উপজেলার ২ টি করে খাল খনন ও পুন:খনন এবং খালের দু’পাড়ে বৃক্ষরোপনে বনায়ন বাস্তবায়নের কর্মসূচী হাতে নেয়া হয়।

দেবীদ্বারের উল্লেখযোগ্য শত শত বছরের ঐতিহ‍্যবহনকারী খাল মরজরা, গুয়াদ্বারা খাল, দোয়াইর খাল, রামপ্রাসাদ খাল, মনোয়ারা খাল, ভিংলাবাড়ি খাল, মরিচা খাল, খিরদ নদী, বুড়িনদীসহ প্রায় অর্ধশতাধিক খালের অধিকাংশই গোমতী, মেঘনা, তিতাস, মন্দবাগসহ বিভিন্ন নদীর সাথে সংযোগ ছিল। যেগুলো আজ দখলদারদের আবাসন, স্থাপনা, মার্কেট এবং আবাদী জমির দখলে।

গুরুত্বপূর্ণ খালগুলো খনন ও পুনঃখননের পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হলে, একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়, দেশী মাছ উৎপাদনে এবং বৃক্ষরোপণ কর্মসূচীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।, “এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যে এসব প্রকল্প গ্রহণ অর্থাৎ খাল খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষি, পরিবেশ এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ সকল খালই উদ্ধারকরে খনন জরুরী।দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট ও নাব্যতা হারিয়ে ফেলায় পানি চলাচলে সমস্যা হচ্ছে। খাল পুনঃখননের উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও পরিবেশের জন্য তা খুবই উপকারে আসবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দূর্যোগ ব‍‍্যাবস্থাপনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এ খাল দু’টি ৪০ দিনের কর্মসূচীর আওতায় প্রতিদিন ১৭৮ জন শ্রমিক ৫ শত টাকার বিনিময়ে সম্পন্ন করা হবে। দু’টি প্রকল্পের প্রাক্কলন ব‍্যায় হবে প্রায় ৭২ থেকে ৭৫ লক্ষ টাকা।

এ ব‍্যাপারে খাল খনন উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, খাল খনন বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। খাল খননের ফলে জলাবদ্ধতা নিরসন, কৃষির উন্নয়ন, দেশী মাছের উৎপাদন, খালপাড়ে বনায়নসহ পরিবেশ ভারসাম্য রক্ষায় এক অভূতপূর্ব অবদান রাখবে।

ভুল ট্রেনের যাত্রা শেষে ফেসবুকের কল্যাণে কুমিল্লার সাইদুল ফিরে পেল পরিবার

মুরাদনগর সংবাদদাতা : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:১৪ এএম
ভুল ট্রেনের যাত্রা শেষে ফেসবুকের কল্যাণে কুমিল্লার সাইদুল ফিরে পেল পরিবার

Oplus_131072

ভুল ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া আর পাঁচ বছরের দীর্ঘ বিচ্ছিন্নতা—এই দুইয়ের অবসান ঘটল এক ফেসবুক পোস্টে। রাজধানীর পল্টনের ফুটপাত থেকে কুমিল্লার মুরাদনগরে ফিরে গেল ১২ বছর বয়সী সাইদুল।

 

মঙ্গলবার দুপুরে পল্টন মডেল থানায় আইনি প্রক্রিয়া শেষে তাকে মা-বাবার হাতে তুলে দেওয়া হয়। মুহূর্তেই আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সন্তানকে ফিরে পেয়ে মা ফাতেমা আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “স্বপ্নও দেখিনি বড় ছেলেকে কোনোদিন ফিরে পাব।”

 

ঘটনার সূত্রপাত ১০ এপ্রিল বিশ্ব পথশিশু দিবসে। পুরানা পল্টনে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে সাইদুল জানায়, ছোটবেলায় ভুল করে ট্রেনে উঠে ঢাকায় চলে আসে। এরপর পরিবারের খোঁজ আর পায়নি। ১৩ এপ্রিল একটি পত্রিকার ফেসবুক পেজে তার ছবিসহ ফটোকার্ড প্রকাশ হলে তা ভাইরাল হয়। প্রায় ৩৪ হাজার মানুষ প্রতিক্রিয়া জানায়, ৬ হাজার ২০০ জন শেয়ার করে। মন্তব্যে ‘রোদেলা আকাশ’ নামের একজন দাবি করেন, সাইদুল তাঁর ভাশুরের ছেলে। দেওয়া মোবাইল নম্বরের সূত্রে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।

 

সাইদুলের বাবা মো. মোস্তফা কামাল, পেশায় অটোরিকশা মিস্ত্রি, আর মা ফাতেমা পোশাক শ্রমিক। ছেলেকে হারানোর পর তারা জিডি, বিজ্ঞাপনসহ সব চেষ্টা করেছেন। ছোটবেলার টিকা কার্ড ও ছবিগুলো যত্নে রেখেছিলেন এই আশায় যে একদিন তাকে খুঁজে পাবেন।

 

মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে মা-বাবা ঢাকায় আসেন। সৈয়দ নজরুল ইসলাম সরণিতে যখন সাইদুল তাদের দেখতে পায়, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। পাঁচ বছরের বিচ্ছিন্নতা ঘুচিয়ে মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এতদিন রাজপথের পথশিশুরাই ছিল তার পরিবার, তাদের কাছ থেকেও চোখের জলে বিদায় নেয় সে।

 

পল্টন মডেল থানায় ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান ও শিশু সুরক্ষা সমাজকর্মী শাহানাজ মনির উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে সাইদুলকে তার মা-বাবার জিম্মায় দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা এই উদ্যোগের প্রশংসা করেন।

 

বর্তমানে সাইদুল তার মা-বাবার সঙ্গে কুমিল্লার মুরাদনগরে দাদা-দাদির কাছে ফিরে গেছে। যাওয়ার সময় তার মুখে ছিল চওড়া হাসি। পাঁচ বছরের দীর্ঘ অনিশ্চিত যাত্রার পর সাইদুল এখন নিজের ঘরে, নিজের মানুষের কাছে।

×
Skip to toolbar