শেখ হাসিনাকে উদ্ধারে ভারত প্রস্তুত ছিলো, তাপসের ঘরে হয় একাধিক বৈঠক
Oplus_131072
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ সেনা হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল আন্তর্জাতিক সমন্বয় এবং রাজনৈতিক উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতা।
প্রতিবেদনে বারবার উঠে এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম। কমিশনের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পরিকল্পনা চূড়ান্ত করতে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক হয় তাপসের অফিস ও বাসায়।
তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনাকে উদ্ধার করতে ভারত প্রস্তুতি নেয়। ২৮ ফেব্রুয়ারি ২০০৯-এ ত্রিপুরার একটি বিমানঘাঁটিতে দুটি যুদ্ধবিমান এবং কলকাতায় একটি কমান্ডো প্লাটুন প্রস্তুত রাখা হয়। India Today-তে প্রকাশিত ‘More than a Mutiny’ শীর্ষক প্রবন্ধে সৌরভ শুকলা এই তথ্য প্রকাশ করেন।
কমিশনের মতে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের মাধ্যমে পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থার ২৪ জন সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন বলে সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে।
শেখ পরিবারের আরও দুই সদস্য—পলাতক শেখ সেলিম এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ—এই পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
কমিশনের ভাষ্য অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের বিডিআরে পদায়ন করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের মঞ্চ প্রস্তুত করা হয়।
এই প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এর নিরপেক্ষ তদন্ত ও আন্তর্জাতিক পর্যায়ে যাচাইয়ের দাবি জানিয়েছেন।



















