শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

মৃত শ্রমিক পরিবারের পাশে কুমিল্লা পরিবহন ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
মৃত শ্রমিক পরিবারের পাশে কুমিল্লা পরিবহন ইউনিয়ন

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা জিলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং–৯৩৮)-এর উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই মানবিক উদ্যোগে শ্রমিক কল্যাণের প্রতি সংগঠনের দায়বদ্ধতা আবারও প্রমাণিত হলো।

 

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এবং দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব জামিল আহাম্মেদ খন্দকার। তিনি বলেন, “শ্রমিকদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তফাজ্জল হোসেন তপন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহ-সম্পাদক আবদুল মালেক, শরীফ হোসেন, আঃ রব, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন মামুন, কোষাধ্যক্ষ ফজলুল হক, দপ্তর সম্পাদক ইউসুফ খান, প্রচার সম্পাদক মোঃ বাবুল এবং সদস্য আতিকুর রহমান, মোঃ বাদল ও আবুল হোসেনসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে মৃত শ্রমিক পরিবারের পাশে সংগঠন সবসময় থাকবে।

চান্দিনায় আতিকুল আলম শাওনের গণসংবর্ধনা, হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৪ এএম
চান্দিনায় আতিকুল আলম শাওনের গণসংবর্ধনা, হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এটিএম মাজহারুল ইসলাম:

চান্দিনা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন-কে সংবর্ধনা জানাতে ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে। উপজেলার চান্দিয়ারা গ্রামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় চার হাজার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয় সমাজসেবক নাঈমুল হক ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এ সময় উপস্থিত জনতার করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এমপি আতিকুল আলম শাওন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয় জনগণের সঙ্গে একত্রে গণভোজে অংশ নেন তিনি। দীর্ঘ সারিতে বসে হাজারো মানুষের একসঙ্গে খাবার গ্রহণ পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়।

আয়োজক নাঈমুল হক ভূঁইয়া জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এ গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে গণভোজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। চান্দিয়ারা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে দিনভর মানুষের ভিড় ও উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল পুরো এলাকা। স্থানীয়দের ভাষ্য, ব্যতিক্রমধর্মী এ আয়োজন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৪৩ পিএম
চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ কর্তৃক হামলা ও বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মধ্যমপাড়া মোল্লা বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি আবু তাহের এর স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে প্রতিবেশী ইউছুফ, ইসমাইল ও রোকেয়া বেগমের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি পারভীন বেগমের সাথে তারই প্রতিবেশী ইউসুফ এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজন বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পারভীন বেগমের বসতবাড়ির পূর্ব-দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভাংচুর করে। এ সময় হামলাকারীরা পারভীন বেগম ও তার পরিবারের লোকজনকে দেখে নেওয়ার হুমকি সহ নানান ভয়ভীতি প্রদর্শন করেন। পরে স্থানীয়দের জানিয়ে তিনি উপযুক্ত বিচারের আশায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভাংচুরের এ ঘটনায় পারভীন বেগমের অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল জানান, ভেঙে ফেলা সীমানা প্রাচীরটি আমার বসতঘরের পাশের। সীমানা প্রাচীরের পশ্চিম পাশে আমাদের জায়গা রয়েছে। বসতঘরের সাথে মিলিয়ে সেখানে একটি রান্না ঘর নির্মাণ করবো, সেজন্য সীমানা প্রাচীরটি ভেঙে ফেলা হয়েছে। এখন কেউ যদি ঐ জায়গার দাবি করে, তাদেরকে বলেন জমির কাগজপত্র দেখাতে। আমাদের কাছে কেউ যদি জায়গা পায় আমি তা ছেড়ে দিব।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদালতে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। বুধবারও তাদের মামলার তারিখ ছিল আদালতে। আদালতের মাধ্যমে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে বিবাদমান জায়গায় যেতে নিষেধ করা হয়েছে। এ ব্যাপারে তারা সম্মতি প্রকাশ করে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে।

চৌদ্দগ্রামে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৩১ পিএম
চৌদ্দগ্রামে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়ে মোহাম্মদ ইমন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নিহত ইমনের বাড়ী সংলগ্ন এলাকায়। ইমনের মৃত্যুকে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন প্রায় প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত অনুমান দশটায় বাড়ির পাশে একটি কালভার্টের উপর বসে মোবাইল চালাচ্ছিলেন। এ সময় বিষাক্ত সাপ এসে তাকে কামড় দেয়। সাপের কামড়কে তেমন গুরুত্ব না দিয়ে নিজের মোবাইল চালানোতেই ব্যস্ত থাকে ইমন। একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বায়েজিদ জানান, রাত দুইটায় ইমন নামে সাপে কাটা এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। তার দেহকে বিষমুক্ত করতে তাৎক্ষণিক অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। এরপরও তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুনেছি পরে সেখানে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সাপের কামড়ে কিশোরের মৃত্যুর বিষয়ে কেউ অবহিত করেনি। নিজতের পরিবার চাইলে তাদেরকে এ ব্যাপারে আইনগত সহযোগিতা প্রদান করা হবে।

×
Skip to toolbar