কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত।
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ফ্যামিলি ডে, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২০ ডিসেম্বর) গোমতী টাচ রিসোর্টে দিনব্যাপী এই আয়োজনে সাংবাদিক পরিবারগুলোর অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল মালিক। তিনি বলেন সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মাঝেও এমন পারিবারিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও দৃঢ় করে। ক্রীড়া ও বিনোদনের মাধ্যমে সুস্থ মানসিকতা গড়ে ওঠে যা পেশাগত দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, গোমতী টাচের পরিচালক মফিজুল ইসলাম, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাঈদ, দেশ টিভির সুমন কবির ভূঁইয়া, আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, সহ সভাপতি ফারুক আজম, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান, দপ্তর সম্পাদক রাজিব সাহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, কোষাধ্যক্ষ মাঈনউদ্দিন, সহ কোষাধ্যক্ষ ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক জবি উল্লাহ মাহিন।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য তৌহিদ মাহমুদ অপু, সদস্য আয়েশা আক্তার, তাছলিমা আক্তার লিয়া, তানিম আহমেদ, মোঃ সাফি, শাইরাজ হোসেন ইউশা, আলিফসহ অন্যান্য সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীরা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি সাংবাদিকদের পারিবারিক বন্ধন ও সংগঠনের ঐক্যকে আরও সুদৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন












